অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা

পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী গ্রেড-২ পদে তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর […]

বিস্তারিত

আগষ্টের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪২০ কোটি ৪০ লাখ টাকা। রোববার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। কেন্দ্রীয় ব্যাংকের […]

বিস্তারিত
আইআরজিসি: অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়ের স্বীকারোক্তির দাবি

আইআরজিসি: অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়ের স্বীকারোক্তির দাবি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ জোরদারের পদক্ষেপকে যুদ্ধক্ষেত্রে মার্কিন ব্যর্থতার স্বীকারোক্তি বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে আইআরজিসি মুখপাত্র সারদার মোহেবি বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা সামরিক ক্ষেত্রে ব্যর্থতার একটি ‘নীরব স্বীকারোক্তি’। আপনি যদি সামরিক ক্ষেত্রে বিজয়ী […]

বিস্তারিত

ইরান যুদ্ধে এবার ‘জবরদস্তিমূলক কৌশলের’ দিকে হাঁটছেন ট্রাম্প?

ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতিকে যুক্তরাষ্ট্রের পুরনো ‘জবরদস্তিমূলক কৌশল’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ কোনো নতুন বিষয় নয়। এটি মার্কিন নীতির সেই পুরোনো চাপ প্রয়োগের কৌশল, যার সঙ্গে তেহরান বহুবারই মোকাবেলা করেছে। রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আরাগচির ভাষায়, […]

বিস্তারিত

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ৮১) অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে দীর্ঘ ২০ বছর পর আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তার। জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তার আগে তিনি অন্য কোনো দেশ সফরে যাচ্ছেন না বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য […]

বিস্তারিত

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে

ভারত থেকে বিদ্যুৎ আমদানির খরচে নতুন চার্জ যুক্ত হতে যাচ্ছে। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য অতিরিক্ত ০.০০৫ ভারতীয় রুপি চার্জ দাবি করেছে দেশটি। পরিমাণে সামান্য হলেও দীর্ঘমেয়াদে বিপুল পরিমাণ বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে এর আর্থিক প্রভাব পড়তে পারে। এ কারণে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড (এনভিভিএন) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে সেটেলমেন্ট […]

বিস্তারিত

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৯৭ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১৩১ জন। রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত […]

বিস্তারিত

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। রোববার (২৩ আগস্ট) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে এডমিরাল র‌্যাংক পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার […]

বিস্তারিত
আইআরজিসি: অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়ের স্বীকারোক্তির দাবি

যেভাবে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষমতা হ্রাস পাচ্ছে

ইরানের বিরুদ্ধে দফায় দফায় সামরিক অভিযান চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত যুদ্ধবিরতির পথে হাঁটতে বাধ্য হয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এ অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকে ইউরোপীয় দেশগুলো প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকলেও ওয়াশিংটনের আচরণে তারা এখন নিজেদের দুর্বল ও অপমানিত মনে করছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলছে, শনিবার দেশটির পবিত্র কোম শহরে […]

বিস্তারিত

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২৪

বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এমভি ওশেন উইনার নামের জাহাজটিতে এক বাংলাদেশিসহ ২৪ নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের ও একজন বাংলাদেশের নাগরিক। ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, জাহাজটি […]

বিস্তারিত