স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল হাজিরাব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট ও ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ড-সমৃদ্ধ ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব সিটি করপোরেশনের প্রশাসক, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি স্থানীয় […]

বিস্তারিত

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় ইউএনডিপি পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতার কথা জানান। বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, পুলিশের […]

বিস্তারিত

ইরান-পাকিস্তান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে শান্তির পথ খুঁজতে পাকিস্তান ও ইরানের মধ্যে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। মঙ্গলবার তেহরান সফর শেষে তিনি এ কথা বলেন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইরানের নেতাদের সঙ্গে বৈঠক করে। পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বৈঠকে সংঘাত আরো ছড়িয়ে […]

বিস্তারিত

রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রক্ষায় রাজধানীর কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ মঙ্গলবার গণবিজ্ঞপ্তিতে বিধিনিষেধের কথা জানায় ডিএমপি। ডিএমপি কমিশনার মোসলে‍হ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে জাতীয় সংসদ এলাকায় সব প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক […]

বিস্তারিত

একরামুল হত্যা: হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একই মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজীরসহ সাতজনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। কারাগারে পাঠানো […]

বিস্তারিত

হাম উপসর্গে আরো ৫ প্রাণহানি

সারা দেশে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭ শিশু। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু […]

বিস্তারিত

এনবিআরের বড় পদক্ষেপ: ৪ খাতের মার্কেট শেয়ার যাচাই

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের রাজস্ব আহরণ বৃদ্ধি এবং বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকি রোধে একটি সমন্বিত ও সুদূরপ্রসারী কৌশল গ্রহণ করেছে। এই নতুন কৌশলের অংশ হিসেবে প্রাথমিকভাবে চারটি বৃহৎ শিল্প খাতকে নজরদারির আওতায় আনা হয়েছে। খাতগুলো হলো—সিমেন্ট, সিগারেট, ফুড অ্যান্ড বেভারেজ এবং এমএস প্রোডাক্টস (রড ও ঢেউটিন)। এনবিআরের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের […]

বিস্তারিত

দুই দিনে ‘ঘুষ.সাইট’–এ ৮০৪ অভিযোগ, চাওয়া হয়েছে ১৩.৬৫ কোটি

সরকারি সেবা নিতে গিয়ে কোথায় কত টাকা ঘুষ চাওয়া হচ্ছে, সে তথ্য তুলে ধরতে চালু হয়েছে ‘ঘুষ.সাইট’ (ghush.site)। ২১ আগস্ট চালু হওয়া ওয়েবসাইটটিতে নাম-পরিচয় গোপন রেখে ঘুষ চাওয়ার অভিজ্ঞতা জানাতে পারছেন ভুক্তভোগীরা। চালুর প্রথম দুই দিনেই ৮০৪টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে ঘুষ হিসেবে চাওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ৬৫ লাখ টাকা। ওয়েবসাইটটির উদ্যোক্তা […]

বিস্তারিত

দায়িত্ব ভাগ করে দেয়া হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীকে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে এই কার্যবণ্টন করা হয়। পরিপত্রে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১, এবং শামা ওবায়েদ ইসলাম এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২, হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে তাঁর দিক-নির্দেশনা ও […]

বিস্তারিত

২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া: জামায়াত আমির

“২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ‘চূড়ান্ত লড়াই’ হিসেবে দেখা উচিত নয়। বরং এটিকে সামনের ‘চূড়ান্ত লড়াইয়ের মহড়া’ হিসেবে বিবেচনা করা উচিত।” রোববার ঢাকায় এক সেমিনারে এ কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয় ‘রাষ্ট্র সংস্কারে মহানবী (সা.) এর নীতি ও আদর্শ’ শীর্ষক […]

বিস্তারিত