প্রতিরক্ষা আইনে বড় বদল করল চীন, তবে কি যুদ্ধের প্রস্তুতি?

প্রতিরক্ষা আইনে বড়সড় পরিবর্তন আনল চীন। এখন থেকে যুদ্ধ কিংবা বড় কোনো সংকটে শুধুমাত্র সেনার ওপর নির্ভরশীল থাকবে না চীন প্রশাসন। প্রয়োজনে সাধারণ নাগরিক, বেসরকারি সংস্থা বা অন্যান্য জাতীয় সম্পদও ব্যবহার করতে পারবে সরকার। গত ২৮ আগস্ট প্রতিরক্ষা আইনে এই সংক্রান্ত সংশোধনী অনুমোদন করেছে চীনের সংসদ। ১ অক্টোবর থেকে যা কার্যকর হয়েছে। নতুন আইনে বলা […]

বিস্তারিত

কাস্টমস-ভ্যাটে বড় ধরনের রদবদল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের উচ্চপর্যায়ের প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। রাজস্ব প্রশাসনের গতিশীলতা বাড়ানো এবং মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম পুনর্গঠনের লক্ষ্যে বিসিএস (কাস্টমস ও ভ্যাট) ক্যাডারের পাঁচজন কমিশনারকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এনবিআরের এক প্রশাসনিক আদেশের মাধ্যমে এই কর্মকর্তা রদবদলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। ঘোষিত […]

বিস্তারিত

‘অনুতপ্ত হতে হবে’—মার্কিন হামলার পর ইরানের হুঁশিয়ারি

ইরানে নতুন করে মার্কিন হামলার পর পাল্টা আঘাত হেনেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রকে এই হামলার জন্য ‘অনুতপ্ত হতে হবে’। এরই মধ্যে ইরাক, জর্দান, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় […]

বিস্তারিত

বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন। গত সোমবার প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্প এই চিঠি পাঠান বলে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন। হোয়াইট হাউসের প্যাডে পাঠানো ওই চিঠিতে ট্রাম্প […]

বিস্তারিত

মধ্যপ্রাচ্য সংকট ও লজিস্টিক সংকট : ঢাকা কাস্টমসে রাজস্ব ঘাটতি

অব্যাহত মধ্যপ্রাচ্য সংঘাত, কার্গো শেডে বারবার ভয়াবহ অগ্নিকাণ্ড এবং অবকাঠামোগত নানা সীমাবদ্ধতার কারণে ঢাকা কাস্টমস হাউজে দেখা দিয়েছে রাজস্ব মন্দা। আন্তর্জাতিক অঙ্গনে সামরিক উত্তেজনা এবং স্থানীয় পর্যায়ের লজিস্টিক সংকটের দ্বিমুখী প্রভাবে বিদায়ী অর্থবছরে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে চরম স্থবিরতা তৈরি হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় পিছিয়ে পড়েছে বিশাল ব্যবধানে। মঙ্গলবার (১ […]

বিস্তারিত

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আবারও উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। ফলে জেলে ও পর্যটকরা আজ থেকেই সুন্দরবনে প্রবেশের অনুমতি পাবেন। একই সঙ্গে সুন্দরবনের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় সবাইকে নির্দেশিত নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। মাছ ও বন্যপ্রাণীর বংশবৃদ্ধি, বিচরণ ও প্রজনন নির্বিঘ্ন রাখতে প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে […]

বিস্তারিত

একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

এ বছর একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ভর্তি কার্যক্রম সমাপ্তের পর ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে। এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন […]

বিস্তারিত

মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, “মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে সরকার। বিষয়টি সময় নিয়ে যাচাই-বাছাইয়ের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।” মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেশের জন্য অমঙ্গল হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার।’ এর আগে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন প্রতিনিধি […]

বিস্তারিত

নবম পে-স্কেল অনুমোদন: বছরে বাড়তি ব্যয় হবে ১,০৫,৫৮০ কোটি টাকা

রাজস্ব আদায়ে ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি ও দুর্বল অর্থনৈতিক সক্ষমতার মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো অনুমোদন করেছে সরকার। জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। এর সঙ্গে পেনশন বৃদ্ধি, ‘এক পদ এক পেনশন’ (ওআরওপি) বাস্তবায়ন ও অন্যান্য ভাতাও যুক্ত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার […]

বিস্তারিত

লোডশেডিং কমবে ‘খুব স্বল্প সময়ের মধ্যে’: তথ্য উপদেষ্টা

দেশে চলমান লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বিদ্যুৎ সংকটের কারণে যে লোডশেডিং হচ্ছে, তার বোঝা এবার শহর ও গ্রামাঞ্চলের মধ্যে তুলনামূলকভাবে সুষমভাবে ভাগ করে নেওয়া হচ্ছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত […]

বিস্তারিত