২.৫০ লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী কমিটির (একনেক) সভায় মেট্রোরেলের তিন প্রকল্প একসঙ্গে অনুমোদন করা হয়েছে। প্রকল্প তিনটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা। তিন প্রকল্পের মধ্যে দুটি হলো- জাপানের অর্থায়নে মেট্রোরেল লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও লাইন-৫ নর্দার্ন (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব। অন্য প্রকল্পটি হলো- এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও কোরিয়ার যৌথ […]

বিস্তারিত

হামের উপসের্গ আরও ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১ হাজার ৪৪ শিশুর প্রাণ গেল। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে […]

বিস্তারিত

সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর কমিয়ে ১ শতাংশ

নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর সুবিধা আরও বাড়িয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রজ্ঞাপন এর মাধ্যমে এসব উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ফলে তখন এসব পণ্য আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট করভার ছিল […]

বিস্তারিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল বন্ধে সতর্ক থাকার নির্দেশ

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিলের মতো অন্য স্থানে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশকে আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জোরদার করতে বলা হয় বিট ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম। এ ছাড়া ঢাকার আবাসিক হোটেলেও নজর বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদরদপ্তরের […]

বিস্তারিত

মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ দলটির শীর্ষ সাত নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী […]

বিস্তারিত

এবার এআই নিয়ে চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব চরমে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই কোম্পানি অ্যান্থ্রপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই চীনে উন্নত এআই চিপ বিক্রিতে বিধিনিষেধ আরোপের আহ্বান জানানোর পর চীন এই পদক্ষেপকে ‘ভয় ছড়ানো’ বলে সমালোচনা করেছে। গত শনিবার আমোদেই সতর্ক করেন, সবচেয়ে শক্তিশালী এআই ব্যবস্থাগুলোর উন্নয়নের গতি কমানো দরকার। তিনি বলেন, এগুলো শিগগির […]

বিস্তারিত

ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ৭ ধাপে, প্রথম ধাপ ১২ নভেম্বর

ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে আগামী ১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানালেন, ৭ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর ও ৩য় […]

বিস্তারিত

সমুদ্রপথে পণ্য আমদানির খরচ বেড়েছে ৬৬ শতাংশ

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য গভীর সংকটে পড়েছে। মাত্র ৯ মাসের ব্যবধানে জাহাজে গড়ে ১৪ টন পণ্য ধারণক্ষমতার এক কনটেইনার এনে বন্দর থেকে খালাস করতে ব্যবসায়ীদের বাড়তি খরচ বেড়েছে গড়ে ৬৬ শতাংশ। গত ডিসেম্বরে চট্টগ্রাম বন্দর ২৩টি খাতে একসঙ্গে মাশুল বাড়িয়ে দেয় ৪১ শতাংশ। এতে ২০ ফুটের একটি আমদানি কনটেইনারের জন্যই ব্যবসায়ীদের অতিরিক্ত গুনতে হচ্ছে ৫ হাজার […]

বিস্তারিত

নিরাপত্তা শঙ্কায় এনবিআরে কড়াকড়ি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে সাম্প্রতিক সময়ে বহিরাগতদের আনাগোনা অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় সার্বিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির গাম্ভীর্য বিবেচনা করে এবং রাজস্ব ভবনের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে দেশের সর্বোচ্চ কর আদায়কারী এ সংস্থাটি। প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনবিআরের বিশাল আধুনিক […]

বিস্তারিত

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে বলে আশ্বাস দেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ […]

বিস্তারিত