আকুর দায় ১৫১ কোটি ডলার পরিশোধ

  এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ এপ্রিল সময়ের আমদানির দায় বাবদ ১৫১ কোটি ৪০ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে নিট রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। বৃহস্পতিবার আকুর দায় শোধ করা হয়েছে। ফলে রিজার্ভ থেকে সমন্বয় করা হলে তা ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে যাবে। বাংলাদেশ ব্যাংকের  তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনশেষে দেশের মোট […]

বিস্তারিত

ঈদের ছুটি টানা ৭ দিন

  আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ঈদের আগে দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে […]

বিস্তারিত

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলার অনুমোদন

  বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি দেশের চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া […]

বিস্তারিত

‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ’

  বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন ফ্রান্সের রাষ্ট্রদূত।  জ্যাঁ-মার্ক সেরে-শার্লে। আলোচনা শেষে তিনি এ কথা বলেন। ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বৃহৎ […]

বিস্তারিত

‘সমুদ্র আর আমি পুরোনো স্মৃতিতে হারিয়ে গেছি’

  একসময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। এরপর অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এর মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী। ভার্সন জেড, হানিমুন, ধুপছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বর্তমানে […]

বিস্তারিত
৫ দিন যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি

৫ দিন যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি

  বৈশাখের শেষদিকেও বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে। এতে তীব্র গরমের অনুভূতি কমে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। এ অবস্থায় আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় দেয়া নিয়মিত আবহাওয়া বুলেটিনে জানানো হয়, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, […]

বিস্তারিত

সত্যি হয়েই গেলো ‘গ্রেটার ইসরাইল’!

  গ্রেটার ইসরাইল, নেতানিয়াহুর সেই ভয়ংকর পরিকল্পনা। যেখানে থাকবে না কোনো ফিলিস্তিন, দখল হবে সিরিয়া, জর্ডান, লেবানন, মিশরের কিছু কিছু অঞ্চল। কায়েম হবে জায়নবাদী শাসন। ঠিক সেই পথে এগিয়ে ইরান যুদ্ধের সুযোগে স্বাধীন দেশ লেবাননে নিজের থাবা বসিয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের প্রায় ১ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে, যা […]

বিস্তারিত

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণহানি

  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৫২৪ জন। বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, হামের উপসর্গ […]

বিস্তারিত
আগামী ৭ জুন সংসদের বাজেট অধিবেশন বসবে

আগামী ৭ জুন সংসদের বাজেট অধিবেশন বসবে

  ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসবে আগামী ৭ জুন। আজ বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি বলেছেন, আগামী ৭ জুন রবিবার বিকাল ৩ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করছি। এই অধিবেশনে আগামী […]

বিস্তারিত

দেশে বাণিজ্য ঘাটতি ১৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

  বিশ্ববাজারে জ্বালানি অস্থিরতা ও আমদানি ব্যয় বৃদ্ধির প্রভাবে দেশের বাণিজ্য ঘাটতি ধারাবাহিকভাবে বাড়ছে। সর্বশেষ মার্চ মাসে বাণিজ্য ঘাটতি আরও ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার বেড়ে মোট ঘাটতি ১৯.১৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের […]

বিস্তারিত