সব মানবতাবিরোধী অপরাধের বিচার করবে সরকার : তথ্যমন্ত্রী

  তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে সংঘটিত কোনো মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা কিংবা ন্যায়বিচারবিরোধী কর্মকাণ্ডকে সরকার কখনো তামাদি হতে দেবে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড পর্যন্ত সব ঘটনার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার (৮ মে) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা শহীদদের স্মরণে আয়োজিত এক স্মরণসভায় […]

বিস্তারিত

জেট ফুয়েলের দাম কমলো

  উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট এ-১ (জেট ফুয়েল)-এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, ফলে লিটারে কমেছে ২১ টাকা ৬৩ পয়সা। বৃহস্পতিবার (৭ মে) বিইআরসি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। এতে জানানো হয়, […]

বিস্তারিত

আগামী সপ্তাহে আলোচনায় বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র

  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা আলোচনা আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পুনরায় শুরু হতে পারে।  মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষ মধ্যস্থতাকারীদের সহায়তায় একটি এক পৃষ্ঠার ১৪ দফা সমঝোতা স্মারক চূড়ান্ত করার চেষ্টা করছে। এই সমঝোতাকে ভিত্তি […]

বিস্তারিত

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

  গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে কাতারপ্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত বাকি সদস্যদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। এই হত্যাকাণ্ডের পেছনে ডাকাতি, পূর্ব শত্রুতা না কি অন্য […]

বিস্তারিত

বিএনপির সাংগঠনিক সভা আজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আজ প্রথমবার দলের সাংগঠনিক দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময়সভা করবে বিএনপি। এতে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সভার মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কর্মসূচিতে ফিরছে বিএনপি। আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনব্যাপী এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে। গতকাল […]

বিস্তারিত

রাষ্ট্রপতি লন্ডন যাচ্ছেন আজ

  দুই বছরের বেশি সময় পর চিকিৎসার জন্য আজ শনিবার (৯ মে) বিদেশে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে সকালে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। গতকাল শুক্রবার রাষ্ট্রপতির সহকারী প্রেসসচিব এস এম রাহাত হাসনাত রাষ্ট্রপতির বিদেশ যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলোআপের জন্য […]

বিস্তারিত

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

  রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার (৮ মে) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। ট্রাম্প পোস্টে বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিন দিনের (৯, ১০ ও ১১ মে) একটি যুদ্ধবিরতি […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

  বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে। তবে বিষয়টি ইচ্ছেমতো পরিবর্তনের সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (৮ মে) সকালের দিকে সিলেটের বাইশটিলা এলাকায় জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘দুই রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি হঠাৎ […]

বিস্তারিত

দেশে হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

  দেশে হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়টি মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর একটি শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করা হয়েছে। এতে করে গত ৫৪ দিনে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৩। এর মধ্যে ২৮৫টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং ৫৮টি শিশুর […]

বিস্তারিত

হরমুজ সংকটে উপসাগরে স্থবির ১৫০০ জাহাজ ও ২০ হাজার নাবিক : আইএমও

  হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতার কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ আটকে পড়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এর বরাতে এ খবর জানায় আলজাজিরা। পানামায় অনুষ্ঠিত মেরিটাইম কনভেনশন অব দ্য আমেরিকাসে বক্তব্য দিতে গিয়ে আইএমও’র মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেন, জাহাজগুলোর সঙ্গে প্রায় ২০ হাজার নাবিক ও ক্রুও বর্তমানে উপসাগরীয় এলাকায় আটকা পড়ে আছেন। এদিকে […]

বিস্তারিত