সমঝোতা স্মারকে কে বেশি সুবিধা পেল – ইরান নাকি যুক্তরাষ্ট্র?

  যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন। সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে। […]

বিস্তারিত

‘পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ’

  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকারের একটি স্পষ্ট লঙ্ঘন। বুধবার (১৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। বাংলাদেশ ও ভারতের বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সম্মেলনে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে বলেও জানান […]

বিস্তারিত

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর

  জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এর ফলে তারা সেখানে বৈধ হতে পারবেন অথবা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। বুধবার (১৭ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জর্ডানের বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর আওতায় কোনো অবৈধ শ্রমিক […]

বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন না প্রবাসীরা

  স্থানীয় সরকার নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ রাখছে না নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের খসড়া বিধিমালা ও আচরণবিধিতে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে এসব নির্বাচন দলীয় প্রতীক ছাড়া নির্দলীয় ভিত্তিতে আয়োজনের বিধানও বহাল রাখা হয়েছে। সিদ্ধান্তের ব্যাখ্যায় ইসি বলেছে, প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো, তা সংগ্রহ ও যাচাই করা এবং নির্ধারিত সময়ের মধ্যে […]

বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীরকে আনতে নথিপত্র তৈরি শুরু, ইন্টারপোলকে চিঠি

  সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রয়োজনীয় নথিপত্র তৈরি শুরু করেছে বাংলাদেশ। এ-সংক্রান্ত একটি চিঠি আন্তর্জাতিক পুলিশ সংস্থায় (ইন্টারপোল) পাঠানো হয়েছে। ইন্টারপোলের সঙ্গে যোগাযোগকারী বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল বুর‍্যোর (এনসিবি) পক্ষ থেকে গত সোমবার ওই চিঠি পাঠানো হয়। এদিকে দুদক সব ধরনের নথিপত্রসহ প্রত্যর্পণ প্রস্তাব গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা […]

বিস্তারিত

লেবাননে ইসরায়েলের হামলা, ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

  লেবাননে বারবার ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে, এমন অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এ ধরনের হামলা অব্যাহত থাকলে “কঠোর জবাব” দেওয়া হবে বলে সতর্ক করেছে তেহরান। ইরানের এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো, যখন […]

বিস্তারিত

‘বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই’

  শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমাদের দেশের একটা বিশাল জনসংখ্যা আছে, এটি আমাদের সম্পদ এবং এটিকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই। বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, শিক্ষা খাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ শতাংশ বাজেট দিয়েছেন […]

বিস্তারিত

শিশু আয়াতকে কেটে ৬ টুকরো, আসামি আবিরের ফাঁসির রায়

  চট্টগ্রামে সাড়ে তিন বছর আগে সাড়ে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা এবং মরদেহ কেটে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার নৃশংস মামলায় ঘাতক আবির আলীকে (২৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুর ১টায় […]

বিস্তারিত

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঝিটকার ‘হাজারী গুড়’

  অবশেষে ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকার ‘হাজারী গুড়’। জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলে উৎপাদিত এই গুড় তার অনন্য স্বাদ, মনমাতানো সুগন্ধ ও বিশেষ উৎপাদন পদ্ধতির কারণে দীর্ঘদিন দেশব্যাপী সমাদৃত। প্রায় দুই শতকের ঐতিহ্য বহনকারী এ পণ্যের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এক সময় ইংল্যান্ডের রানি দ্বিতীয় […]

বিস্তারিত

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: নবায়ন করা ঋণ ফের খেলাপি

  ব্যাংক খাতে খেলাপি ঋণ নবায়ন কমাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিরামহীনভাবে দফায় দফায় বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। যার শুরু হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। এখনো যা অব্যাহত আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে-খেলাপি ঋণ কমছে না। উলটো লাগামহীনভাবে বাড়ছে। এমনকি বিশেষ ছাড়ে যেসব খেলাপি ঋণ নবায়ন নবায়ন করা হচ্ছে, সেগুলোও বছর না ঘুরতেই ফের খেলাপির খাতায় […]

বিস্তারিত