প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী ঐতিহ্যবাহী নৈশভোজ বাতিল করা হয়েছে। ব্যয় সংকোচনের অংশ হিসেবে নেওয়া এ সিদ্ধান্তে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। আতিকুর রহমান রুমন বলেন, ‘ব্যয় কমানোর বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশেই এবার বাজেট-পরবর্তী নৈশভোজের আয়োজন করা […]

বিস্তারিত

১৫ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস

  দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বুধবার (১ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, […]

বিস্তারিত

আজ থেকে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক

ছেঁড়া-ফাটা নোট, জাল ও খুচরা টাকার সংকট কমিয়ে দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে আজ থেকে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে বাংলা কিউআর। বাংলাদেশ ব্যাংকের এই একীভূত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় ধাপে ধাপে ট্রেড লাইসেন্স, শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, হাসপাতালের বিল, পরিবহন টোলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবার অর্থও ডিজিটালভাবে পরিশোধ করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, একটি মাত্র কিউআর কোড ব্যবহার […]

বিস্তারিত

আরও ৫ হাজার আয়কর রিটার্ন অডিটে এনবিআর

  রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার লক্ষ্যে ব্যক্তিশ্রেণির আরও ৫ হাজার ১৪টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঝুঁকিভিত্তিক (রিস্ক-বেইজড) মানদণ্ড অনুসরণ করে সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটোমেটেড পদ্ধতিতে এসব আয়কর রিটার্ন নির্বাচন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের মানবীয় বা ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ […]

বিস্তারিত

২০২৬-২৭ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে কম ৬.১% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস

  আগামী ২০২৬-২৭ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হতে পারে বলে প্রক্ষেপণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা জাতীয় বাজেটে নির্ধারিত ৬ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে কম। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক মূল নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে। মঙ্গলবার (৩০ জুন) জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য নতুন মুদ্রানীতি […]

বিস্তারিত

মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

  জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ মামলার রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ […]

বিস্তারিত

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব। একই সঙ্গে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বও দেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর মধ্য দিয়ে দেশের রাজস্ব প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘদিন ধরে […]

বিস্তারিত

ইসরাইল সীমান্ত পর্যন্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত লেবাননের

  পুরো ভূখণ্ডে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে ইসরাইল সীমান্ত পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।  মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তি নিয়ে আলোচনা হয়। অ্যাডমিরাল কুপার লেবাননের সেনাপ্রধান রডলফ হাইকালের সঙ্গেও বৈঠক […]

বিস্তারিত

‘বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা’

  শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে। একই সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে। মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে […]

বিস্তারিত

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেলের গেজেট প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। চলতি সপ্তাহেই পে কমিশনের সুপারিশ মূল্যায়ন ও বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেয়ার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে সরকারি কর্মচারীদের বহুল প্রত্যাশীত নতুন বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়ন […]

বিস্তারিত