জুলাই হত্যার বিচার দেশের মাটিতেই হবে: প্রধানমন্ত্রী

  প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার দেশের মাটিতেই সম্পন্ন করা হবে। তবে বিচার প্রক্রিয়ায় যেন কারও প্রতি অবিচার না ঘটে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক থাকবে। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং […]

বিস্তারিত

আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

  মধ্যপ্রাচ্যে চলমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানি মজুত বাড়াতে সরকার আরও প্রায় ৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনার উদ্যোগ নিয়েছে। দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম সচল রাখা এবং অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ৯০ দিনের মজুত সক্ষমতা নিশ্চিত করতে অতিরিক্ত ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি […]

বিস্তারিত

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি কিনছে সরকার

  দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। যার মোট পরিমাণ প্রায় ৩ কোটি ৫২ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ)। স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এই এলএনজি কেনা হয়েছে। বুধবার (১ জুলাই) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক […]

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ

  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। বুধবার (১ জুলাই ২০২৬) বিকাল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইনসমূহ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান […]

বিস্তারিত

চার মাসের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন

  ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মার্কিন শীর্ষ নেতৃত্বের ইতিবাচক মন্তব্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১ শতাংশেরও বেশি কমে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ ডলার ৩৮ সেন্ট বা ১ দশমিক […]

বিস্তারিত

বাংলাদেশের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু নিয়ে যা জানাল ভারত

  বাংলাদেশি নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা চালুর পর পরই নতুন ঘোষণা দিল ভারত। যাত্রীবাহী ট্রেন পরিষেবা নিয়ে দেশটির রেলওয়ে বিভাগ জানিয়েছে, কথাবার্তা চলছে, এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। নির্দেশ আসলেই এ পরিষেবা চালু করতে প্রস্তুত তারা। বুধবার (১ জুলাই) ভারতীয় পূর্ব রেলের বিভাগীয় রেল ব্যবস্থাপক রাজিব সাক্সেনা, পূর্ব রেলের একাধিক কর্মযজ্ঞ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। এসময় […]

বিস্তারিত

বিদায়ি অর্থবছরে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স

সদ্যঃসমাপ্ত জুন মাসে দেশে রেমিট্যান্স নেমে এসেছে ২.৮১ বিলিয়ন ডলারে। আগের মাস মে মাসের তুলনায় ৬১ কোটি ৯০ লাখ ডলার কম। একই সঙ্গে এটি ২০২৫ সালের জুনের তুলনায়ও দুই কোটি ৩০ লাখ ডলার কম। ফলে ডিসেম্বর থেকে টানা ছয় মাস তিন বিলিয়ন ডলারের বেশি প্রবাস আয় আসার ধারার অবসান ঘটেছে। অন্যদিকে বার্ষিক গণনায় রেকর্ড সংগ্রহ […]

বিস্তারিত

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

  ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এ পরীক্ষা শুরু হবে। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে পরীক্ষার্থীদের জন্য একাধিক কঠোর নির্দেশনাও এরইমধ্যে জারি […]

বিস্তারিত

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন

  প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন উপজেলাগুলো হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’; আর নতুন থানাটি চট্টগ্রামের ‘হালদা’। পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) […]

বিস্তারিত

জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের জন্য বড় ধাক্কা

  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে জারি করা নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (৩০ জুন) ‘ট্রাম্প বনাম বারবারা’ মামলায় সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে ট্রাম্পের নীতিটিকে অবৈধ বলে রায় দেন। এর মাধ্যমে আদালত এক শতাব্দীরও বেশি সময় ধরে প্রচলিত সেই সাংবিধানিক ব্যাখ্যাই বহাল রাখলেন, যার অধীনে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া […]

বিস্তারিত