বন্যা ও পাহাড় ধসে ৪৪ প্রাণহানি, সাত জেলায় বিপর্যস্ত ১০ লাখ মানুষ

  প্রকৃতি যেন তার রুদ্ররূপ ধারণ করেছে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে। গত কয়েকদিনের অবিরাম ও রেকর্ডভাঙা বৃষ্টিপাত, আর সেই সাথে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের মরণকামড়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। দেশের সাতটি জেলায় বন্যা ও পাহাড় ধসের ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। প্লাবিত হয়েছে মাইলের পর […]

বিস্তারিত

চট্টগ্রাম বোর্ডে ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

  বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি, সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং বোর্ডের পরীক্ষা […]

বিস্তারিত

২৪-৭২ ঘণ্টায় ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা

  দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নতুন করে ১০ জেলা বন্যার ঝুঁকিতে আছে। শনিবার সন্ধ্যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমানে ৬ জেলার প্রধান ৫ নদীর ৭ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বুলেটিনে […]

বিস্তারিত

বাংলাদেশিদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা বন্ধের কারণ জানাল যুক্তরাষ্ট্র

  বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর বেশিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েন। ঢাকার মার্কিন দূতাবাস শনিবার (১১ জুলাই) এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব […]

বিস্তারিত

গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: ডা. শফিকুর রহমান

  জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোট বাস্তবায়নের দাবি থেকে আমাদের সরিয়ে দিতে বিভিন্নভাবে অনেক কথা বলা হচ্ছে। জাতিকে আমরা কথা দিয়েছি-লড়াই আমরা করে যাব। আমাদের পরিষ্কার কথা-আমরা জাতির সঙ্গে বেইমানি করতে পারব না। গণভোট বাস্তবায়নের দাবি থেকে একচুল পরিমাণ আমরা সরব না। আবু সাঈদের রক্তে ভেজা রংপুরে […]

বিস্তারিত

হত্যার চেষ্টা চালালে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের

  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির মধ্যে চরম উত্তেজনাপূর্ণ হুমকি-পাল্টা হুমকি বিনিময় হয়েছে। ট্রাম্পকে হত্যার যেকোনো প্রচেষ্টার জবাবে ইরানকে পুরোপুরি ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, মধ্যস্থতাকারীরা যখন পরিস্থিতি শান্ত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, ঠিক তখনই তেহরান তাদের সাবেক নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে। […]

বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচনের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে ভোটকেন্দ্র

দেশের সব স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ সংশোধন করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনেও এখন থেকে ভোটের ২৫ দিন আগে কেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে। এছাড়া সব স্থানীয় সরকার […]

বিস্তারিত

করাচির হাসপাতালে হঠাৎ ৮০ শিশু এইডসে আক্রান্ত

  পাকিস্তানের করাচিতে অবস্থিত কুলসুম বাই ভ্যালিকা হাসপাতালে চিকিৎসা নেওয়া আরও দুই শিশুর শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। এর ফলে হাসপাতালটির সঙ্গে সংশ্লিষ্ট এইচআইভি আক্রান্ত শিশুর মোট সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে। শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শনাক্ত হওয়া শিশুদের একজন করাচির মেট্রোভিল এলাকার তিন বছর বয়সী। […]

বিস্তারিত

ফরিদপুরে বাসচাপায় পাঁচজন নিহত, ৪ গাড়িতে আগুন দিল উত্তেজিত জনতা

  ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় ৫ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়কের অন্তত চারটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমানে স্থানীয়রা সড়কটি অবরোধ করে রেখেছেন। ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- […]

বিস্তারিত

বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু

  কক্সবাজারের চকরিয়া ও পার্বত্য জেলা বান্দরবানে ভারি বর্ষণের মধ্যে পৃথক পাহাড়ধসের ঘটনায় শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চকরিয়ার বরইতলী ইউনিয়নে দুই শিশু এবং বান্দরবানের লামা উপজেলায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন মারা গেছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট থানার ওসি দুটি ঘটনা ও মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ […]

বিস্তারিত