রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: ইসি আনোয়ারুল

  রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার দুপুরে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। ইসি আনোয়ারুল বলেন, বড় দল, ছোট দল বলতে কিছু নেই। নির্বাচনে যারা অংশ নেবে তারা সবাই ইসির কাছে সমান। সবাই ইসিতে এসে নিজেদের অভিযোগ, পরামর্শ জানাচ্ছেন। এতে […]

বিস্তারিত

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

  পে স্কেল বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘পে স্কেল বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে, এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন।’ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। উপদেষ্টা বলেন, ‘পে স্কেল সংস্কার প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ […]

বিস্তারিত

প্রেস উইং: ২০২৫ সালে ৭১ ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পেয়েছে পুলিশ

২০২৫ সালে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সংশ্লিষ্ট মোট ৬৪৫টি ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৭১টি ঘটনায় ‘সাম্প্রদায়িক উপাদান’ পেয়েছে পুলিশ। এসব তথ্য যাচাইকৃত ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর), জেনারেল ডায়েরি (জিডি), চার্জশিট এবং সারা দেশের তদন্ত অগ্রগতির ভিত্তিতে পাওয়া গেছে। এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এক বছরে পুলিশের নথি পর্যালোচনায় […]

বিস্তারিত

৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

  ৩১ জানুয়ারি মধ্যে নিকটস্থ থানায় সব বৈধ অস্ত্র সমর্পণ করার নির্দেশ দিয়েছে সরকার। রোববার (১৮ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবেদা আফসারী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিকটস্থ থানায় বৈধ অস্ত্র সমর্পণ করতে […]

বিস্তারিত

কারাগারে ভোটাধিকার, নিবন্ধনে অনাগ্রহ বন্দীর সংখ্যা বেশি

  দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিচ্ছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে বন্দিদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে এই উদ্যোগের পরও বন্দিদের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধনের আগ্রহ আশানুরূপ হয়নি। কারা-সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে মোট বন্দির সংখ্যা ৮৪ হাজার ৪০০ […]

বিস্তারিত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

  বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর এক বনেদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা রসায়নবিদ মনসুর রহমান ও মা জাহানারা খাতুন রানী। পাঁচ ভাইয়ের মধ্যে জিয়াউর রহমান দ্বিতীয়। তাঁর ডাকনাম কমল। ১৯৫৩ সালে তিনি যোগ দেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে। মুক্তিযুদ্ধের অন্যতম […]

বিস্তারিত

দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন যে ২০ প্রার্থী

  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন প্রার্থীদের জন্য নমনীয় হলো নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে যারা টাকা জমা দিয়ে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ছেড়ে দেওয়ার আবেদন করেছেন তাদের সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে সংস্থাটি। রবিবার (১৮ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন করে ইসি। দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় থাকা ২৩ প্রার্থীর মধ্যে […]

বিস্তারিত

জানুয়ারি মাস থেকেই পে স্কেল কার্যকর, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত?

  অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতনকাঠামো প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। আগামী ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে এই কাঠামো পুরোপুরি কার্যকর হবে। কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকরের কথা বলা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জুলাই থেকে পুরো মাত্রায় বাস্তবায়ন হবে। গত […]

বিস্তারিত

‘নির্বাচনে পুলিশরা প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করবে না’

  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করবে না। একইসাথে কোনো প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে খাবারও গ্রহণ করতে পারবে না। দায়িত্বে থাকা দেড় লাখ পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে দেশের ইতিহাসে এটি হবে সবচেয়ে […]

বিস্তারিত

ঝুঁকিপূর্ণ ২১,৯৪৬ ভোটকেন্দ্রে বসছে সিসিটিভি ক্যামেরা

  নির্বাচনের দিন যত কাছাকাছি আসছে, নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে উদ্বেগ তত বাড়ছে। এ পরিস্থিতিতে সরকার সারাদেশের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে অর্থ মন্ত্রণালয় প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সারাদেশে মারাত্মক ঝুঁকির আওতায় রয়েছে ২১ হাজার ৯৪৬টি ভোটকেন্দ্র। বিভিন্ন রাজনৈতিক দলের উদ্বেগ […]

বিস্তারিত