‘নতুন সরকারের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই’

‘নতুন সরকারের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই’

  প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন যে সরকার গঠিত হয়েছে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান। সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের এ তথ্য জানান। হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘বাংলাদেশে নতুন […]

বিস্তারিত
প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন যে ২৪ জন

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল করছে নতুন সরকার

  সামরিক-বেসামরিক প্রশাসনে পরিবর্তন আনতে শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। এরই মধ্যে বেসামরিক প্রশাসনের শীর্ষ দুই পদে পরিবর্তন আনা হয়েছে।  গতকাল রোববার সেনাবাহিনীর আটটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ জ্যেষ্ঠ পদগুলোতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন […]

বিস্তারিত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) […]

বিস্তারিত
জেনে নিন, ছায়া মন্ত্রিসভা আসলে কী

স্পিকার পদে আলোচনায় আছেন যারা

  ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, স্পিকার পদে এখন পর্যন্ত বিএনপির প্রবীণ তিনজন নেতার নাম আলোচনায় আছে। এছাড়া ডেপুটি স্পিকার পদে তিনজন এবং সরকারদলীয় চিপ হুইপ পদে দুজনের নাম শোনা যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ […]

বিস্তারিত
৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন

  আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জাতীয় ভোটার দিবস ঠিক করে দেওয়া হয়েছে। আজ-কালের মধ্যে ভোটার দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হবে। এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, ‘অন্যান্যবারের মতো এবারও আগামী […]

বিস্তারিত

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক দেওয়ার অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন সকালে একুশে পদক দেবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। সংস্কৃতিমন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের […]

বিস্তারিত
জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জনের মৃত্যু

জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জনের মৃত্যু

  জানুয়ারি মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে সংঘটিত দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত এবং ১ হাজার ২৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে সড়কে ৫৫২টি দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত ও ১,২০৪ জন আহত হয়েছেন। রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন, আর নৌপথে ৮টি দুর্ঘটনায় ৭ […]

বিস্তারিত
শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২শ অতিথি

রোজার মধ্যেই সংসদ অধিবেশন শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

  ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী ১২ মার্চ অথবা এর দু-একদিন আগে। শনিবার রাতে সংবাদমাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। এর আগে দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। শনিবার প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী […]

বিস্তারিত
নতুন দুই মেট্রো রেলে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে

নতুন দুই মেট্রো রেলে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে

  রাজধানীর উত্তরা-মতিঝিল মেট্রো রেল নির্মাণে ব্যয় যা হয়েছিলো নতুন দুটি পথে মেট্রো রেল নির্মাণে ব্যয় হবে তার দ্বিগুণের বেশি। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণে প্রতি কিলোমিটারে ১ হাজার ৫৭৪ কোটি টাকা ব্যয় হয়েছিলো। কিন্তু নতুন দুই পথে খরচ দাঁড়াচ্ছে কিলোমিটারে ৩ হাজার ৬১৮ কোটি টাকা। নতুন দুই মেট্রো রেল পথে মোট […]

বিস্তারিত
প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

  প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে তারেক রহমান যেন ‘রকেটের গতিতে’ ছুটছেন। ভোটের মাঠে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নিরন্তর এ ছুটে চলা তাঁর। রাত পর্যন্ত অফিস করছেন। ক্যাবিনেট মিটিংয়ের পাশাপাশি অনির্ধারিত মিটিং করছেন তিনি। মন্ত্রিসভার সদস্যদের দিচ্ছেন প্রয়োজনীয় দিকনির্দেশনা। দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে  নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান প্রধানমন্ত্রী। এ জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের জরুরি […]

বিস্তারিত