ইসির সাফল্য: ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত ইসিতে জমা পড়া মোট ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি সংশোধন আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি আবেদনই সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। তবে এই অর্জনের মধ্যেও প্রক্রিয়াধীন রয়েছে ১ লাখ ২৮ হাজার ১০টি আবেদন। আর বিভিন্ন তথ্যগত অসংগতি ও অযোগ্যতার […]

বিস্তারিত

প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে যে ৮টি সমঝোতা স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে আটটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে। কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় এসব সমঝোতায় অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে একটি যৌথ বিবৃতি প্রকাশেরও আশা […]

বিস্তারিত

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে নতুন করে নানা ধরনের চলাচলগত বিধিনিষেধ ও নিরাপত্তা সংক্রান্ত কড়াকড়ি জারি করায় বাংলাদেশ থেকে সৌদিগামী ব্যাপকসংখ্যক বিমান ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। আকস্মিক এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে পরিচালিত মোট ১৪১টি সরাসরি এবং ট্রানজিট ফ্লাইট স্থগিত করা হয়েছে। ফ্লাইট বাতিলের এ ধসের কারণে প্রায় ২১ হাজার ৯৩৩ জন মধ্যপ্রাচ্যগামী যাত্রী চরম ভোগান্তি […]

বিস্তারিত

সৌদি আরবে হুতি হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হুথিদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় দুই বাংলাদেশিসহ হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকা। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে বাংলাদেশ। একই সঙ্গে সব […]

বিস্তারিত

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের নানা উদ্যোগ

একটি মাত্র অসাবধানী ক্লিক, অচেনা নম্বরে যাওয়া ওটিপি (OTP) কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো কোনো লোভনীয় বার্তা—তাতেই নিমিষে খালি হয়ে যাচ্ছে সারা জীবনের সঞ্চয়। হারিয়ে যাচ্ছে মানসিক শান্তি, বিঘ্নিত হচ্ছে পরিবার ও সমাজের স্বাভাবিক জীবনযাত্রা। দেশে তথ্যপ্রযুক্তির অভাবনীয় প্রসারের পাশাপাশি সমান্তরালভাবে আশঙ্কাজনক হারে বাড়ছে সাইবার অপরাধের বিস্তার। ডিজিটাল প্রযুক্তিকে ঢাল বানিয়ে একশ্রেণির অপরাধী নিত্যনতুন কৌশলে মানুষকে […]

বিস্তারিত

বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান : নিক্কেই এশিয়া

বাংলাদেশে আগামী পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপান। দেশটির বেসরকারি খাতের মাধ্যমে এই বিশাল বিনিয়োগ প্রবাহ বাংলাদেশে আসবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘নিক্কেই এশিয়া’। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ […]

বিস্তারিত

ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত

সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সার্বিক নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচলে সাময়িক স্থগিতাদেশ জারি করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস’। এই সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা থেকে দাম্মামগামী সব ফ্লাইট আগামী ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে। অন্যদিকে, ঢাকা-রিয়াদ রুটের সব […]

বিস্তারিত

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও জরুরি সতর্কতা

জনপ্রিয় পিএইচপি (PHP) প্রোগ্রামিং প্রযুক্তিতে দুটি অত্যন্ত গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে তীব্র সাইবার হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিকর এই দুটি নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা ব্যবহারকারীর কোনো প্রকার পরিচয় যাচাই (Authentication) ছাড়াই দূর থেকে বা রিমোটলি সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। এর ফলে সার্ভারের পূর্ণ নিয়ন্ত্রণ ছিনতাই, স্পর্শকাতর তথ্য চুরি এবং […]

বিস্তারিত

১৮ বছরের আগেই ৪৭.২ শতাংশ তরুণীর বিয়ে: এমআইসিএস

দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী মেয়েদের প্রায় অর্ধেকের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। তাদের মধ্যে ৪৭.২ শতাংশ বাল্যবিবাহের শিকার। আর ১৩.৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছর পূর্ণ হওয়ার আগে। অল্প বয়সে বিয়ের কারণে মেয়েদের পড়াশোনা বন্ধ হওয়ার ঝুঁকি বাড়ছে, তৈরি হচ্ছে স্বাস্থ্যগত জটিলতা। একই সঙ্গে সংকুচিত হচ্ছে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ। […]

বিস্তারিত

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়া সমঝোতা স্মারক সই

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং জ্বালানি সরবরাহের উৎস বহুমুখীকরণের লক্ষ্যে আলজেরিয়ার সঙ্গে হাইড্রোকার্বন খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। এর আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও […]

বিস্তারিত