বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান : নিক্কেই এশিয়া

জাতীয় স্লাইড

বাংলাদেশে আগামী পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপান। দেশটির বেসরকারি খাতের মাধ্যমে এই বিশাল বিনিয়োগ প্রবাহ বাংলাদেশে আসবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘নিক্কেই এশিয়া’।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতির মাধ্যমে এই ঐতিহাসিক বিনিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এই বিশাল অর্থনৈতিক উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সঙ্গে জাপানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বহুগুণে বৃদ্ধি করা এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শিল্প ও বিনিয়োগ হাব হিসেবে গড়ে তোলা।

জাপানি বিনিয়োগের প্রধান অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলো হলো—দেশে অটোমোবাইল শিল্প এবং উন্নত উৎপাদন খাতের বিকাশ; বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো আধুনিকায়ন ও নতুন সংযোগ স্থাপন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি।

জাপানি ট্রেডিং হাউস সুমিতোমো করপোরেশনসহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে’ নতুন নতুন জাপানি প্রতিষ্ঠানের বাণিজ্যিক উপস্থিতি ও উৎপাদন ইউনিট স্থাপন।

নিক্কেই এশিয়ার প্রতিবেদনে আরো জানানো হয়, এই বিনিয়োগ চুক্তির পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি সমন্বিত ‘অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষরিত হয়েছে।

বিশ্লেষকদের মতে, জাপানের এই পাঁচ বছর মেয়াদী ৬.৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি বাংলাদেশের শিল্প খাত, অবকাঠামো ও সার্বিক বৈদেশিক বিনিয়োগে নতুন গতি সঞ্চার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *