সৌদি আরবে হুতি হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

জাতীয় স্লাইড

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হুথিদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় দুই বাংলাদেশিসহ হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকা।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে বাংলাদেশ। একই সঙ্গে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *