ছয় বছরে ৩৪৮৭ শিশু ধর্ষণের শিকার: এইচআরএসএস

২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে ছয় বছরে ৩ হাজার ৪৮৭ শিশু ধর্ষণের শিকার হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় নিহত হয়েছে ২ হাজার ৫৯৮ শিশু এবং আহত হয়েছে ১১ হাজার ৪৫৮ শিশু। এ ছাড়া এই সময়ে শিশুদের যৌন হয়রানির ১ হাজার ২৫৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এ […]

বিস্তারিত

বার্ষিক ছুটির পরিপত্র জারি, যুক্ত হলো ৭ নভেম্বর

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালন সংক্রান্ত পরিপত্র জারি করেছে সরকার। এতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পর্যায়ের উৎসবসমূহ ব্যতীত সাধারণভাবে দিবস পালনের ক্ষেত্রে সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে […]

বিস্তারিত

পরিদর্শক হলেন পুলিশের ১৪৯ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ১৪৯ কর্মকর্তাকে পরিদর্শক পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপ-পরিদর্শক থেকে পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ১৪০ জন। অন্যদিকে সার্জেন্ট থেকে পরিদর্শক (শহর ও যানবাহন) হয়েছেন আরও ৯ জন।

বিস্তারিত

চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১১ অক্টোবর) সরকারদলীয় সংসদীয় কমিটির সভা শেষে জাতীয় সংসদ ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, কোনো চাঁদাবাজ, দখলদারকে বরদাশত করা হবে না। তাদের জায়গা বিএনপিতে নেই। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে […]

বিস্তারিত

সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ অনুরোধ জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, মূলত এসব তথ্যের মাধ্যমে […]

বিস্তারিত

এসআরবির অপরাধ তালিকা: চাঁদাবাজে শীর্ষে নারায়ণগঞ্জ, ছিনতাইকারী বেশি মোহাম্মদপুরে

দেশজুড়ে চিহ্নিত ৩ হাজার ৫৮৬ জন চাঁদাবাজের মধ্যে সবচেয়ে বেশি ৫৬৫ জনের নাম রয়েছে নারায়ণগঞ্জ অঞ্চলের তালিকায়। একইভাবে ২ হাজার ২৫৮ জন আলোচিত সন্ত্রাসীর মধ্যে সর্বোচ্চ ৪০৮ জন এই অঞ্চলের। অন্যদিকে, দেশজুড়ে চিহ্নিত ৫৩৪ জন ছিনতাইকারীর মধ্যে সর্বোচ্চ ১৩০ জনের অবস্থান রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১৫টি ব্যাটালিয়নের তথ্য বিশ্লেষণে […]

বিস্তারিত

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের দুটি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০। শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও […]

বিস্তারিত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা যায়নি। শনিবার (১০ অ‌ক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। আটক‌দের নাম প‌রিচয় তাৎক্ষ‌ণিক জানা সম্ভব হয়‌নি। এর আগে শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর […]

বিস্তারিত

‘মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্বিমত নেই’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্বিমত নেই। এ দুই পবিত্র স্থান আক্রান্ত হলে সৌদি আরব যে ধরনের সহযোগিতা চাইবে, তা দিতে বাংলাদেশ প্রস্তুত। শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের […]

বিস্তারিত

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটির গবেষকরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার (১০ অক্টোবর ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রদর্শনীটির আয়োজন […]

বিস্তারিত