নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথে আরেকটি ঐতিহাসিক মাইলফলক ছুঁতে যাচ্ছে দেশ। বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চলতি বছরের নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার জোরালো প্রস্তুতি চলছে। ১৪ অক্টোবর বুধবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই আশাব্যঞ্জক তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞান […]

বিস্তারিত

পাড়া-মহল্লায় মাইকিং ও খুতবায় ডেঙ্গু সচেতনতা :প্রধানমন্ত্রী

দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক’ এক বিশেষ সভায় তিনি এসব নির্দেশনা প্রদান করেন। বৈঠক […]

বিস্তারিত

১৭ অক্টোবর পর্যন্ত বিমানের ঢাকা-রিয়াদ সব ফ্লাইট স্থগিত

সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (১২ অক্টোবর) রাষ্ট্রায়ত্ব সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত হওয়া ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার নতুন সময়সূচি যথাসময়ে জানানো […]

বিস্তারিত

রিয়াদে আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দেশে ফিরছেন আটকা পড়ারা

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন বাংলাদেশি নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। আহত বাংলাদেশিদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বিমানবন্দরটির কার্যক্রম সাময়িক স্থগিত হওয়ায় সেখানে পাঁচ শতাধিক বাংলাদেশি আটকা পড়েছেন। তাদের অন্য বিমানবন্দর হয়ে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং […]

বিস্তারিত

জ্বালানি খাতের চাপ সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি খাতে বাড়তি ব্যয়ের চাপ মোকাবেলায় বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে। দুই পক্ষের মধ্যে একটি কাঠামোগত চুক্তি নিয়েও কাজ এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভায় অংশগ্রহণের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে […]

বিস্তারিত

আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে সরকার আশাবাদী : অর্থমন্ত্রী

আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী ও অর্থনৈতিক বিভিন্ন সংস্কারে সঙ্গে বর্তমান সরকার একমত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১২ অক্টোবর) ব্যাংককে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সকাল সাড়ে ৮টায় থাইল্যান্ডের ব্যাঙ্ককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত […]

বিস্তারিত

ইউপি নির্বাচন: শুরু ২১ জানুয়ারি, শেষ হবে পাঁচ ধাপে

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে ইউনিয়ন পারিষদ নির্বাচন। যা পাঁচ ধাপে শেষ হবে ২৭ মে। আজ সোমবার বৈঠক শেষে এ ঘোষণা দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষ নির্বাচন শুরু হবে। যা অনুষ্ঠিত পাঁচ ধাপে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি নির্বাচন হবে। এরপর ২৯ এপ্রিল এবং ১৩ […]

বিস্তারিত

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী মাননীয় রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, […]

বিস্তারিত

শেরেবাংলা নগরে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়

দেশের প্রশাসনিক হেড কোয়ার্টার বাংলাদেশ সচিবালয়কে রাজধানীর শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকারের আমলেই এ কাজ শেষ করতে চায় তারা। ইতিমধ্যে স্থাপত্য অধিদপ্তর নতুন সচিবালয়ের তিনটি নকশাও চূড়ান্ত করেছে জাতীয় সংসদ ভবনের আদলে। সেটা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপনও করা হয়েছে। গত বুধবারের এক সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী তারেক […]

বিস্তারিত

দুর্গাপূজার ছুটিতে ৫ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে। তার পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলিয়ে টানা পাঁচ দিন (২০–২৪ অক্টোবর) ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক রোববার একটি প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দিয়েছে। এতে অবশ্য ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে সাধারণ […]

বিস্তারিত