জাতীয় সংসদের এলডি হলে দুই দিনব্যাপী বিওয়াইএমইউএন ২০২৬ সমাপ্ত

নীতি নিয়ে তর্ক-বিতর্ক, প্রস্তাবনা তৈরি এবং নীতিনির্ধারকদের মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে জাতীয় সংসদের এলডি হলে শেষ হলো দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬’ (বিওয়াইএমইউএন ২০২৬)। ‘ফিউচার বাংলাদেশ’ আয়োজিত এই সম্মেলনটি জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত প্রথম মডেল ইউএন সম্মেলন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী এই সম্মেলনের সমাপ্তি ঘটে। ‘নীতি […]

বিস্তারিত

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান

সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনার পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রিয়াদগামী সমস্ত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে দেশের পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতির সাপেক্ষে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে পুনরায় ফ্লাইট চালুর একটি নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সংস্থাটি। যদিও দাম্মাম রুটে […]

বিস্তারিত

সওজের ছাদে সৌর প্যানেল: তৈরি হবে ৫,১৪৪ কিলোওয়াট বিদ্যুৎ

সরকারি ভবনে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। অধিদপ্তরের চার শতাধিক স্থাপনার ছাদ এবং অব্যবহৃত খালি জায়গা কাজে লাগিয়ে মোট ৫ হাজার ১৪৪ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি অর্থবছর থেকে শুরু হয়ে ২০২৯-৩০ অর্থবছর পর্যন্ত পর্যায়ক্রমে এই প্রকল্প বাস্তবায়ন করা […]

বিস্তারিত

প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় জিরো টলারেন্সে কোস্ট গার্ড

ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে সারাদেশে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন নদ-নদী ও সমুদ্রে টহল জোরদার, অসাধু জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জেলেদের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে মা ইলিশ সংরক্ষণে নিরলস কাজ করে যাচ্ছে সংস্থাটি। ২২ দিনের নিষেধাজ্ঞা ও মানবিক সহায়তা মা ইলিশের নিরাপদ […]

বিস্তারিত

জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাকে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করার বার্তা দিয়েছেন তিনি। রোববার সকালে সাভার সেনানিবাসে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। […]

বিস্তারিত

৩১ অক্টোবর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য এ সময়ের মধ্যে আবেদন করা যাবে। শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ইসির সময়সূচি অনুযায়ী আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন […]

বিস্তারিত

দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ

দেশে উচ্চশিক্ষার প্রসার ঘটলেও সেই অনুপাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ায় দিন দিন শিক্ষিত বেকারের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ অক্টোবর ২০২৬-এর ‘রিজিওনাল ইকোনমিক আউটলুক: এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ শীর্ষক প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার বর্তমানে প্রায় ২৯ শতাংশে গিয়ে ঠেকেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে […]

বিস্তারিত

২১ অক্টোবর থেকে চালু হতে পারে বিমানের দাম্মাম রুটের ফ্লাইট

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট পরিচালনায় বিধি-নিষেধের কারণে বাংলাদেশ থেকে সৌদিগামী ও সৌদি আরব হয়ে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনসের ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৭ হাজার ৭০১ জন যাত্রী। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৫০টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৪টি। এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।এদিকে আগামী […]

বিস্তারিত

আইএমএফের ঋণের জন্য শর্ত থাকবে, তা পূরণও করতে হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ সহায়তা নিতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। ঋণের জন্য শর্ত থাকবে, তা পূরণও করতে হবে। কিছু বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতা করা হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ব্যাংককে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল […]

বিস্তারিত

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার শূন্য পদ

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংসদীয় কমিটির সূত্র জানায়, বৈঠকে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মোট অনুমোদিত পদ আছে […]

বিস্তারিত