জরিপ: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

সরকার পরিচালনার ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকাণ্ড নিয়ে জনমতের চিত্র উঠে এসেছে একটি জাতীয় জরিপে। সেখানে ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট। তবে সরকারের সার্বিক কর্মকাণ্ডে সন্তুষ্টির হার তুলনামূলক কম, ৫৪ দশমিক ৫ শতাংশ। স্বাধীন জনমত গবেষণা প্রতিষ্ঠান ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেড পরিচালিত ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এ তথ্য পাওয়া গেছে। […]

বিস্তারিত

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

  রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এখন মন্ত্রণালয়কেন্দ্রিক সংশ্লিষ্ট মন্ত্রীদের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী। কার্যক্রম আরও বাড়াতে দু-তিনটি মন্ত্রণালয়ে রদবদল এবং নতুন মুখ যুক্ত করার কথা ভাবছেন সরকারপ্রধান। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। সরকার ও বিএনপিদলীয় সূত্রগুলো বিষয়টি নিশ্চিত […]

বিস্তারিত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ, কাল শপথ

আজ বৃহস্পতিবার ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে যাচ্ছে। সংসদ ভবনের অধিবেশনকক্ষে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনের ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি) ও সংসদ সচিবালয়। ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন […]

বিস্তারিত

নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যায়: চিফ হুইপ

  নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরদিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত সংসদ ভবনে রাষ্ট্রপতির নির্বাচন হবে। এ নির্বাচনে প্রার্থী রয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্যের অলি আহমদ। বুধবার সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২১ অগাস্ট সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে […]

বিস্তারিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা বসানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোট ৪৯০টি ক্যামেরা এবং অটো ফাইন সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। যাতে কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে, ট্রাফিক আইন ভঙ্গ, উল্টো পথে যাত্রা কিংবা ওভারটেকিং করা অর্থাৎ এককথায় যেখানে যে সাইন সিগন্যাল দেওয়া রয়েছে তা অমান্য করলে তার উপর জরিমানা আরোপ করা হবে।’ মঙ্গলবার […]

বিস্তারিত

দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তিনি কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সফর শেষে ১৯ আগস্ট রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

বিস্তারিত

শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) জনগণের কাছে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে একটি দক্ষ ও শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে […]

বিস্তারিত

সহজ যাত্রার দিন ফিরছে: ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ ট্রেন

  দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক এবং বহুল প্রতীক্ষিত যাত্রীবাহী ট্রেন যোগাযোগ। জুলাই গণ-অভ্যুত্থানের রাজনৈতিক প্রেক্ষাপটে বন্ধ হয়ে যাওয়া তিন জনপ্রিয় আন্তর্দেশীয় এক্সপ্রেস—মৈত্রী, বন্ধন ও মিতালী—পুনরায় চালুর লক্ষ্যে উভয় দেশের নীতিনির্ধারণী পর্যায় থেকে নীতিগত ও প্রশাসনিক সবুজ সংকেত পাওয়া গেছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আসন্ন সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য […]

বিস্তারিত

‘আল কায়েদা নিয়ে অনুমাননির্ভর রিপোর্ট আমলে নিচ্ছি না’

বাংলাদেশে আল-কায়েদা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক সতর্কতাকে ‘অনুমাননির্ভর’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পত্রিকার মাধ্যমে যতটুকু জেনেছেন, তাতে মনে হচ্ছে অনুমানের ভিত্তিতে কোনো মন্তব্য করা হয়েছে। এ কারণে সরকার আপাতত ওই প্রতিবেদন আমলে নিচ্ছে না। অনুমাননির্ভর রিপোর্টের ভিত্তিতে কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না। সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস […]

বিস্তারিত

শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন আটক

  চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ একলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট এবং আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোনের সর্বমোট আনুমানিক মূল্য এবং প্রযোজ্য শুল্ক-কর […]

বিস্তারিত