যে কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাইল তুরস্ক

গাজামুখী ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’তে হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে তুরস্ক। একই সঙ্গে দেশটির নৌবাহিনীর একজন কমান্ডার আফেক মসকোভিচের বিরুদ্ধেও এ আবেদন করা হয়েছে। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। সেখানে তিনি লেখেন, ‘গণহত্যাসহ’ বিভিন্ন অভিযোগে গত ১৪ জুলাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি […]

বিস্তারিত

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি নিয়ে ইসরাইল ও তুরস্কের মধ্যে উত্তেজনা বেড়েছে। দখলদার দেশটি তুরস্ককে সিরিয়ায় ‘বিপজ্জনক দুঃসাহসিকতা’র থামাতে বলেছে। পালটা বক্তব্যে সিরিয়ায় ‘বেপরোয়া’ হামলা বন্ধে ইসরাইলকে আহ্বান জানিয়েছে আঙ্কারা। গত মঙ্গলবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আবু আল-দুহুর বিমানঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় রানওয়ে ও সামরিক সরঞ্জাম রাখার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। […]

বিস্তারিত

ট্রাম্পের ‘অর্থনৈতিক ডি-ডে’, ইরানের জন্য কতটা ক্ষতি?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দ্রুত বিজয়ের অঙ্গীকার করার প্রায় ছয় মাস পরও সংঘাতের কোনো সমাধান দেখা যাচ্ছে না। বরং পরিস্থিতি অনেকটাই অচলাবস্থায় পৌঁছেছে। সামরিক বিজয় কিংবা আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সম্ভাবনাও ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এই অবস্থায় অচলাবস্থা ভাঙতে নতুন কৌশল নিয়েছেন ট্রাম্প। ইরানের সঙ্গে ব্যবসা করবে এমন যেকোনো দেশের ওপর ‘ভয়াবহ’ অর্থনৈতিক […]

বিস্তারিত

বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল

বিশ্ববাজারে তেলের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে।  বৃহস্পতিবার (২০ আগস্ট) গ্রিনিচ মান সময় ১২টা ৩৭ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের অক্টোবরের ফিউচার ২৫ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৮৭ ডলারে উঠেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের সেপ্টেম্বরের ফিউচার ২ সেন্ট কমে ৮৫.৮১ ডলারে নেমেছে। তবে অক্টোবরের বেশি সক্রিয় ডব্লিউটিআই ফিউচার […]

বিস্তারিত

ইরানের পার্লামেন্ট স্পিকার: মধ্যপ্রাচ্যে প্রভাব হারিয়ে ‘সম্মানজনক প্রস্থান’ চাইছে যুক্তরাষ্ট্র

  মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে ওঠার সঙ্গে সঙ্গে বিদেশি শক্তিগুলোর প্রভাব কমছে এবং যুক্তরাষ্ট্র অঞ্চলটি থেকে ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরাক ও ইরানের দুই শীর্ষ সামরিক কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস ও কাসেম সোলাইমানির সংগ্রাম ও আত্মত্যাগের ফল হিসেবে এই […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহণ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী ফারজানেহ সাদেক জানিয়েছেন, হামলায় প্রায় ১০০টি বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে। সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, হামলায় বিমানবন্দর, রাডার ব্যবস্থা, বিদ্যুৎ ও পানি অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি প্রায় এক […]

বিস্তারিত

দ্য নিউইয়র্ক টাইমস: যে কোনো হুমকি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ইরান

  প্রায় ছয় মাস লোকচক্ষুর অন্তরালে থাকার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের শাসনব্যবস্থা নিয়ে তার দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি শীর্ষস্থানীয় নিরাপত্তা পদগুলোতে একঝাঁক কট্টরপন্থি ও প্রবীণ সামরিক কমান্ডারকে নিয়োগ দিয়েছেন। বিশ্লেষকদের মতে, চলতি মাসের এ রদবদল ইঙ্গিত দেয়-তিনি দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে চান। সোমবার দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য […]

বিস্তারিত

সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে যে কঠোর বার্তা দিলেন ট্রাম্প

  ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে করা সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে উত্তেজনা বাড়ছে। সোমবার (১৭ আগস্ট) মেয়াদ শেষ হওয়া এই সমঝোতা আর বাড়াতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং ইরানকে ‘আত্মসমর্পণের জন্য সাদা পতাকা ওড়ানোর’ আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পুরোপুরি নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠার দাবিও […]

বিস্তারিত

ইরান যুদ্ধে আমেরিকার বড় ধরনের সমরাস্ত্র সংকট

  ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৩০ কোটি (১.৩ বিলিয়ন) ডলারের বেশি মূল্যের এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যুদ্ধ শুরুর আগে নিজেদের হাতে থাকা এই ধরনের ড্রোনের প্রায় ২৫ শতাংশ হারিয়েছে দেশটি। এ ছাড়া সামাগ্রিকভাবে অস্ত্র মজুদের ঘাটতির কারণে ট্রাম্প প্রশাসন বর্তমানে ইরানবিরোধী বড় আকারের হামলা বন্ধ রাখার সিদ্ধান্তে হাঁটছে। শুক্রবার প্রকাশিত এক […]

বিস্তারিত

লেবাননে ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ১১

  দক্ষিণ লেবাননে দুটি ইসরায়েলি বিমান হামলায় তিন শিশুসহ অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। গত জুনে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সমঝোতার পর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, স্থানীয় সময় শনিবার ভোরে আনসার গ্রামের উপকণ্ঠে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে ৭ জন নিহত হয়। হামলায় ভবনটি […]

বিস্তারিত