ইসরায়েলগামী সেই বিমান নিয়ে চাঞ্চল্যকর যেসব তথ্য জানা গেল

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেছেন। মাঝ আকাশে দুই পাইলটের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইসরায়েলগামী একটি বিমান সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ ঘটনার পর ফ্লাইদুবাইয়ের ওই ফ্লাইটের যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে সৌদি আরবে ইসরায়েলি বিমান পাঠানোর অনুরোধ করে দখলদার ইহুদিবাদী দেশটি। […]

বিস্তারিত

সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

সাইবার আক্রমণ, অন্তর্ঘাত ও ভূ-রাজনৈতিক অস্থিরতা থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অবকাঠামো সুরক্ষিত করতে ‘ফোর্ট্রেস আমেরিকা’ নামে একটি নতুন জাতীয় নিরাপত্তা উদ্যোগ ঘোষণা করেছে মার্কিন যুদ্ধ বিভাগ (পেন্টাগন)। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার (৩০ সেপ্টেম্বর) এই নির্দেশিকা ঘোষণা করে একে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘জাতীয় বীমা পলিসি’ হিসেবে অভিহিত করেছেন। নতুন এই কাঠামোর অধীনে জাতীয় জরুরি অবস্থা বা […]

বিস্তারিত

গঙ্গা পানি চুক্তি নিয়ে যৌথ নদী কমিশনে আলোচনা হবে : জয়সওয়াল

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তির বিষয়টি দুই দেশের যৌথ নদী কমিশনেই আলোচিত হবে। দুই দেশের টেকনিক্যাল বা কারিগরি পর্যায়ে এই চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে […]

বিস্তারিত

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, সামনে যে নতুন চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট আনুষ্ঠানিকভাবে ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ায় চরম এক কূটনৈতিক ও অভ্যন্তরীণ পরীক্ষায় পড়তে যাচ্ছেন দেশটির নবাগত প্রধানমন্ত্রী আলী আল জাইদির সরকার। দুই মিত্র ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের টানাপড়েনের মাঝে দাঁড়িয়ে এখন দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা ও নিয়ন্ত্রণে আনাই বাগদাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। চলতি বছরের শুরুর […]

বিস্তারিত

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৬৩ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৯১ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) […]

বিস্তারিত

কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় এশিয়া ও ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের ক্ষেত্রে ‘ফোর্স ম্যাজিউর’ তথা সরবরাহ স্থগিতাদেশ আরো এক মাস বাড়িয়েছে কাতার। এর ফলে বাংলাদেশ ও পাকিস্তান কাতারের এলএনজি সরবরাহের নির্ধারিত কার্গো নভেম্বর পর্যন্ত বাতিল হতে পারে। ভারতের অন্তত একজন ক্রেতাকেও একই ব্যবস্থা বহাল থাকার কথা জানানো হয়েছে। অন্যদিকে ইতালির জ্বালানি […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় ইরান

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছে ইরান। আগামীকাল এই জবাব পাওয়া যেতে পারে বলে আশা করছে তেহরান। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন করে যোগাযোগ হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার স্থানীয় সময় জানিয়েছেন, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো পরোক্ষ আলোচনা করা হয়েছে। […]

বিস্তারিত

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন: প্রধানমন্ত্রীর ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে দুই দেশ আলোচনা করছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে। এর আগে তারেক রহমানের ভারত সফরের একটি উদ্যোগ বাতিল হয়ে গিয়েছিল। এবার নতুন করে সফরের তারিখ চূড়ান্ত করার প্রক্রিয়া এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমটিকে জানিয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহ […]

বিস্তারিত

দফায় দফায় হামলা, যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার ছেলে মোজতবা খামেনি গুরুতর আহত হওয়ায় তাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফের হামলার শিকার হয়েছিলেন তিনি। পরবর্তীতে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল […]

বিস্তারিত

আল-আকসায় প্রবেশ করল এক হাজারের বেশি অবৈধ ইসরায়েলি

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, রবিবার ইহুদিদের সুক্কোট উৎসবের দ্বিতীয় দিনে এক হাজার ১৪৩ জন ইসরায়েলি মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় তারা ধারাবাহিকভাবে মাগরিবি গেট দিয়ে আল-আকসায় প্রবেশ করে। এ […]

বিস্তারিত