যে তিন শর্তে যুদ্ধের ইতি চায় ইরান

চলমান যুদ্ধের ইতি টানতে আলোচনায় ফিরতে চায় ইরান। প্রথম পদক্ষেপ হিসেবে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তিনটি শর্ত দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্রের নেতারা। শর্তগুলো হলো—মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে হামলা বন্ধ, জব্দকৃত ইরানি সম্পদ ফেরত দেয়া এবং মার্কিন বন্দর অবরোধ তুলে নেয়া। সংবাদ মাধ্যম আলজাজিরাকে এসব তথ্য দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই । তিনি বলেছেন, কাতার ও […]

বিস্তারিত

ইরান যুদ্ধে কত খরচ হয়েছে যুক্তরাষ্ট্রের, জানাল পেন্টাগন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে ৪ হাজার ৫১০ কোটি ডলার খরচ হয়েছে বলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কংগ্রেসকে জানিয়েছে পেন্টাগন। বিষয়টি সম্পর্কে জানেন, এমন দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র দুটি জানায়, আইনপ্রণেতাদের পেন্টাগন জানিয়েছে, ৩ সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধে খরচ হয়েছে ৪ হাজার ৩৬০ কোটি ডলার। এর সঙ্গে অতিরিক্ত জ্বালানির জন্য আরও ১৫০ কোটি ডলার খরচ হয়েছে। […]

বিস্তারিত

১০১ চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ঢাকার বক্তব্যের প্রতিক্রিয়ায় নয়াদিল্লি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়কার শতাধিক চুক্তি-সমঝোতা নিয়ে বাংলাদেশের পর্যালোচনা বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানে না ভারত। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান, মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেন, ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিজ স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এছাড়া ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে […]

বিস্তারিত

‘শত্রুর ভুল হিসাবের জবাব দিতে শতভাগ প্রস্তুত ইরান’

শত্রুপক্ষ কোনো ভুল হিসাব করলে শক্ত হাতে তার জবাব দিতে ‘শতভাগ প্রস্তুত’ রয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ কারামি এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানায় সংবাদমাধ্যম আলজাজিরা। মোহাম্মদ কারামি বলেন, সম্ভাব্য যেকোনো ভুল হিসাব বা পদক্ষেপের জবাব দিতে ইরানের স্থলবাহিনী সম্পূর্ণ […]

বিস্তারিত

ইয়েমেনে এক দিনে ৩৭ বিমান হামলা সৌদির, দাবি হুতিদের

ইয়েমেনের মারিব ও আল-জাওফ প্রদেশে ২৪ ঘণ্টায় সৌদি আরবের যুদ্ধবিমান ৩৭ বার হামলা চালিয়েছে। এতে কয়েকজন ইয়েমেনি বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। শুক্রবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এমন দাবি করেছেন বলে জানায় ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। সারি বলেন, সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা যুদ্ধবিমান দুটি প্রদেশের বিভিন্ন এলাকায় এসব হামলা […]

বিস্তারিত

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা কমায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববাজারে তেলের দাম আরও কমেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেলের চালান দেওয়ার প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়। এর প্রভাবেই আগের দিনের […]

বিস্তারিত

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হুতিদের হামলা

সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুর একটি তেল স্থাপনা ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। বুধবার দেওয়া এক বিবৃতিতে হুতি সামরিক বাহিনী জানায়, চলতি সপ্তাহে হুতিদের অবস্থান লক্ষ্য করে সৌদি আরবের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, প্রথম হামলায় ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে কয়েক […]

বিস্তারিত

এবার এআই নিয়ে চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব চরমে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই কোম্পানি অ্যান্থ্রপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই চীনে উন্নত এআই চিপ বিক্রিতে বিধিনিষেধ আরোপের আহ্বান জানানোর পর চীন এই পদক্ষেপকে ‘ভয় ছড়ানো’ বলে সমালোচনা করেছে। গত শনিবার আমোদেই সতর্ক করেন, সবচেয়ে শক্তিশালী এআই ব্যবস্থাগুলোর উন্নয়নের গতি কমানো দরকার। তিনি বলেন, এগুলো শিগগির […]

বিস্তারিত

পুতিনের সামনে নতুন পরীক্ষা

রাশিয়ায় এই সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউক্রেনের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ নিয়ে দেশের মানুষের মতামত বোঝার জন্য এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে রুশ সরকার। ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্বাচন হবে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এটি হবে দেশটির প্রথম সংসদ নির্বাচন। ২০২৪ সালে পুতিনের পুনর্নির্বাচনের পর এটি হবে রাশিয়ার […]

বিস্তারিত

ভারতকে ছাড়িয়ে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র

ভারতকে পেছনে ফেলে এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদারের সর্বোচ্চ খেতাব যথারীতি চীনের দখলেই রয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য হ্রাস এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধির ফলে এমন চিত্র দেখা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী ভারতীয় গণমাধ্যম ফার্স্টপোস্ট বলছে, বিগত অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১২ দশমিক ৬৭ […]

বিস্তারিত