বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া মেসিকে নিয়ে স্ত্রীর বার্তা

  সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। টুর্নামেন্টের গত আসরে লিওনের মেসির নেতৃত্বে দীর্ঘখরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবারও ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার স্বপ্ন ছিল লিওনেল মেসির। কিন্তু টুর্নামেন্টের শুরু ধারাবাহিক খেলে যাওয়া আর্জেন্টিনা হোচট খায় ফাইনালে এসে। বিশ্বকাপ ফাইনালে হেরে শিরোপার স্বপ্ন ফিকে হয়ে […]

বিস্তারিত

মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির শেষ সিনেমা নিয়ে যা বলছেন দর্শক

  প্রায় সাত মাসের দীর্ঘ প্রতীক্ষা এবং নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল তামিল সুপারস্টার বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নায়গন’। তামিলনাড়ুর রাজনীতিতে পুরোদস্তুর আত্মপ্রকাশের আগে অভিনয়জীবনের শেষ চলচ্চিত্র হওয়ায় এটিকে ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছিল উন্মাদনা। বিশ্বজুড়ে ২৩ জুলাই মুক্তির পর প্রথম দিনেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তুমুল প্রতিক্রিয়া। বিজয়ের রাজকীয় […]

বিস্তারিত

জোরপূর্বক শ্রম ইস্যুতে ৬০ দেশের ওপর মার্কিন শুল্ক আরোপ

  জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বাণিজ্য ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বিশ্বের প্রায় ৬০টি বড় বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন আমদানি শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। নতুন এই শুল্ক শুক্রবার থেকে কার্যকর হবে। এর আওতায় যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও ভারতের মতো যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর […]

বিস্তারিত

মোদির আশ্বাসের পর ২৭ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

  প্রশ্নফাঁস কাণ্ডে কঠোর পদক্ষেপ ও ফাস্ট ট্র্যাক আদালতের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার পরেই দীর্ঘ ২৭ দিনের মাথায় অনশন প্রত্যাহার করলেন বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে হাসপাতালের খাটে বসেই তিনি অনশন ভঙ্গ করেন। অনশন ভাঙার সময় হাসপাতালে উপস্থিত ছিলেন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জৈন আংমো এবং দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি […]

বিস্তারিত

ভিডিও বার্তায় শিক্ষার্থীদের যেসব আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

  প্রশ্নফাঁস কাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত কঠোর শাস্তি দিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের আশ্বাস দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সমাজমাধ্যমে প্রকাশিত ২ মিনিট ৫৫ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি জানান, এই সংক্রান্ত একটি খসড়া বিল তৈরি করা হয়েছে। মোদি বলেন, ‘প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের […]

বিস্তারিত

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

  রাজধানী ঢাকাসহ দেশের ১০টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা […]

বিস্তারিত

দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে বাংলাদেশ-ইইউ আলোচনা

  বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছে। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান […]

বিস্তারিত

রাজস্ব বাড়াতে বিআইডব্লিউটিএকে ৭ নির্দেশনা

  রাজস্ব আয় বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। পাশাপাশি নদীবন্দর এলাকায় পণ্য ওঠানামা প্রক্রিয়ায় ধাপে ধাপে অটোমেশন চালু করা এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিআইডব্লিউটিএ প্রধান […]

বিস্তারিত

সিদ্ধান্ত বদলে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেবে চট্টগ্রাম বন্দর

  বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষতিপূরণ দাবি প্রথমে প্রত্যাখ্যান করলেও পরে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখন বন্দর ইয়ার্ডে কার কী পরিমাণ পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তথ্য জানতে গত মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে ‘অ্যাক্ট অব গড’-এর অজুহাতে পণ্যের ক্ষতির দায়ভার নেবে না বলে কঠোর ভাষায় অবস্থান জানিয়েছিলেন বন্দরের পরিচালক […]

বিস্তারিত

আস্থার সংকট বনাম রাজস্ব আদায়: এনবিআর ও ব্যবসায়ী সমাজ মুখোমুখি

  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে উৎসে কর তদারকি জোরদার করার লক্ষ্যে জারি করা একটি নতুন নির্দেশিকাকে কেন্দ্র করে দেশের ব্যবসা ও বাণিজ্য খাতে তীব্র অসন্তোষ ও ভীতি ছড়িয়ে পড়েছে। গত ১৯ জুলাই এনবিআর দেশের সব কর অঞ্চলে একটি বিশেষ নির্দেশনাপত্র পাঠায়, যার মূল উদ্দেশ্য কর কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি এবং উৎসে কর আদায়ের প্রক্রিয়া […]

বিস্তারিত