দুদকের নতুন চেয়ারম্যান আসাদুজ্জামান, নতুন দুই কমিশনার নিয়োগ

  দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পরিচালনায় বড় ধরনের রদবদল এনেছে সরকার। রাষ্ট্রীয় এই দুর্নীতিবিরোধী সংস্থায় শীর্ষ নেতৃত্বের শূন্যতা ও ধারাবাহিক কার্যক্রমে নতুন গতি আনতে নতুন চেয়ারম্যান এবং দুজন নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক সিনিয়র বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই আদেশে ড. জাহাঙ্গীর […]

বিস্তারিত

শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন আটক

  চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ একলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট এবং আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোনের সর্বমোট আনুমানিক মূল্য এবং প্রযোজ্য শুল্ক-কর […]

বিস্তারিত

হামের উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি

  হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৮০ জন। সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন […]

বিস্তারিত

নবম পে-স্কেলে মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ

  সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে স্কেলে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। সচিব কমিটির সব সদস্য নবম পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে […]

বিস্তারিত

অর্থবছরের সময়কাল পরিবর্তন, ১ এপ্রিল-৩১ মার্চ

  বিদ্যমান অর্থবছরের সময়কাল পরিবর্তন করে নতুন সময়কাল করেছে সরকার। এতদিন বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন হিসাব করা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে। তবে আগামী ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে ৯ মাসে অর্থবছর (জুলাই-মার্চ) শেষ করা এবং এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর […]

বিস্তারিত

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখল বাংলাদেশ

  পরাশক্তি অস্ট্রেলিয়াকে ২০০৫ সালে কার্ডিফে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া বাংলাদেশ দলের ঐতিহাসিক জয় নিয়ে কথা হয়েছিল অনেক। দুই দশকের ব্যবধানে পদ্মা-মেঘনা-যমুনা দিয়ে গড়িয়ে গেছে অনেক জল। আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে বাংলাদেশ। ঘরের মাঠেও অজিদের টেস্টে হারিয়েছে টাইগাররা। কিন্তু অস্ট্রেলিয়ার নিজেদের মাটিতে গিয়ে টেস্টের অভিজাত সংস্করণে তাদের রীতিমতো ধসিয়ে দিয়ে এমন এক অভাবনীয় রূপকথা […]

বিস্তারিত

জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের লক্ষ্য। যে কাজ করলে মানুষের উপকার হবে, সরকার সে কাজই করতে চায়।’ রবিবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার। দেশের শান্তি, স্থিতিশীলতা […]

বিস্তারিত

সারা দেশে বসছে ১০ লাখ এআই ক্যামেরা

অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সারা দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে পুলিশ। ৬৪ জেলা, সব মহানগর ও দেশের মহাসড়কগুলোকে এ নজরদারির আওতায় আনা হবে। এ জন্য ১০ লাখ এআই ক্যামেরা কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা। আগামী দুই বছরের মধ্যে ক্যামেরাগুলো […]

বিস্তারিত

বিএনপিতে রদবদল, আসছেন নতুন মহাসচিব-মন্ত্রী

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার পর বিএনপির সাংগঠনিক নেতৃত্ব ও সরকারের দায়িত্ব বণ্টনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি শূন্য হতে যাওয়া মহাসচিব পদে নতুন নেতৃত্ব নির্বাচন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন এবং সরকারের […]

বিস্তারিত

শাহজালাল বিমানবন্দরে ৪ ফ্লাইটে অভিযান, স্বর্ণসহ বিপুল অবৈধ পণ্য জব্দ

  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে একাধিক ফ্লাইটের যাত্রীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইডি)। গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্টের সি-শিফটের পৃথক অভিযানে ১৩৩ গ্রাম স্বর্ণ, শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ২ হাজার ৫৮৯ পিস ওষুধ, ৫১ কার্টন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি […]

বিস্তারিত