২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ৮১) অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে দীর্ঘ ২০ বছর পর আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তার। জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তার আগে তিনি অন্য কোনো দেশ সফরে যাচ্ছেন না বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য […]

বিস্তারিত

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে

ভারত থেকে বিদ্যুৎ আমদানির খরচে নতুন চার্জ যুক্ত হতে যাচ্ছে। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য অতিরিক্ত ০.০০৫ ভারতীয় রুপি চার্জ দাবি করেছে দেশটি। পরিমাণে সামান্য হলেও দীর্ঘমেয়াদে বিপুল পরিমাণ বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে এর আর্থিক প্রভাব পড়তে পারে। এ কারণে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড (এনভিভিএন) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে সেটেলমেন্ট […]

বিস্তারিত

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৯৭ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১৩১ জন। রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত […]

বিস্তারিত

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। রোববার (২৩ আগস্ট) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে এডমিরাল র‌্যাংক পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার […]

বিস্তারিত

ইউটিউবের ভিউ গণনায় নতুন নিয়ম, বাড়বে আয়?

ইউটিউবে ভিডিও প্রকাশ করেন এমন ক্রিয়েটরদের জন্য বড় একটি পরিবর্তন আসছে। ইউটিউব ভিডিওর পাবলিক ভিউ গণনার নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে। নতুন নিয়মে কোনো ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটি একটি ভিউ হিসেবে গণনা হবে। আগামী ২৪ আগস্ট এ ভিউ গণনা করবে প্ল্যাটফর্মটি। একই নিয়ম প্রযোজ্য হবে সরাসরি সম্প্রচার বা লাইভ ভিডিওর ক্ষেত্রেও। বুধবার (১৯ আগস্ট) […]

বিস্তারিত

দুই রোবটের ‘বিয়ে’, সামাজিক মাধ্যমে চাঞ্চল্য

দুবাইয়ের জনপ্রিয় হিউম্যানয়েড রোবট বু সুনাইদাহ ঘোষণা দিয়েছে, সে আরেক রোবট মোজাকে ‘বিয়ে’ করেছে। সামাজিক মাধ্যমে এ ঘোষণা ঘিরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বু সুনাইদাহর অফিসিয়াল সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে ‘বিয়ের’ ঘোষণা দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে। রোবটটির অভিনব ও মজার ভিডিও আগে থেকেই সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। তবে হঠাৎ ‘বিয়ের’ ঘোষণা […]

বিস্তারিত

ফের পিছিয়ে যেতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

ফের পিছিয়ে যেতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ। ৬ ম্যাচের এই সিরিজের সূচি নিয়ে এখনও দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে। আগামী ৩ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা থাকলেও, সফর নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। ভারতের বিপক্ষে হোম সিরিজের কারণে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সূচিও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বাংলাদেশে এসে ৩টি ওয়ানডে  এবং ৩টি টি-টোয়েন্টি খেলার কথা […]

বিস্তারিত

সালমান শাহ হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন ডলি জহুর!

ঢালিউডের ক্ষণজন্মা সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালতে হত্যা মামলা করা হয়। এ মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা ও অপরাধ নির্ধারণ হবে। এদিকে সালমান শাহর মৃত্যু মামলার তদন্তকাজ চলমান রয়েছে। তা সত্ত্বেও অভিনেত্রী […]

বিস্তারিত
আইআরজিসি: অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়ের স্বীকারোক্তির দাবি

যেভাবে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষমতা হ্রাস পাচ্ছে

ইরানের বিরুদ্ধে দফায় দফায় সামরিক অভিযান চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত যুদ্ধবিরতির পথে হাঁটতে বাধ্য হয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এ অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকে ইউরোপীয় দেশগুলো প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকলেও ওয়াশিংটনের আচরণে তারা এখন নিজেদের দুর্বল ও অপমানিত মনে করছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলছে, শনিবার দেশটির পবিত্র কোম শহরে […]

বিস্তারিত

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২৪

বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এমভি ওশেন উইনার নামের জাহাজটিতে এক বাংলাদেশিসহ ২৪ নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের ও একজন বাংলাদেশের নাগরিক। ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, জাহাজটি […]

বিস্তারিত