সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন

তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সংকট আবারও তীব্র হয়ে উঠেছে। শনিবার বিকেলে দেশের বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। গ্যাসের সরবরাহ কমে যাওয়া, বড় কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন কমে যাওয়া এবং জ্বালানি তেলের সংকটে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শিল্পকারখানাতেও ব্যাহত হচ্ছে উৎপাদন। […]

বিস্তারিত

দেশের ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশার উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩০ আগস্ট) […]

বিস্তারিত

আমি চাইব না বাংলাদেশে আর কেউ গুম হোক: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমি হোম মিনিস্টার। আমি নিজেই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার। আমি চাইব না বাংলাদেশে আর কেউ গুম হোক। আমরা এমন একটি আইন চাই, যাতে প্রত্যেক ভুক্তভোগী আদালতে যেতে পারে, বিচার পায় এবং দায়ীদের শাস্তি নিশ্চিত হয়। আন্তর্জাতিক গুমের শিকার ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল […]

বিস্তারিত

মেসিদের লিগে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

মাঠে নামছেন আর ইতিহাস গড়ছেন—বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিস্ময় বালক কাভান সুলিভান যেন রেকর্ডের খাতা নতুন করে লেখার মিশনে নেমেছেন! ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে পা রেখে নজরে এসেছিলেন। তবে চলতি মৌসুমে তো নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন এই ১৬ বছর বয়সী প্রতিভা। প্রতি ম্যাচে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে এবার মেজর লিগ […]

বিস্তারিত

শুটিং থেকে ফেরার পথে তিশার গাড়িতে ধাক্কা, যা জানালেন অভিনেত্রী

শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে নিজের ফেসবুক থেকে লাইভে এসে এ দুর্ঘটনার খবর দেন তিনি নিজেই। তাসনুভা তিশা জানান, শ্রীমঙ্গল থেকে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন। ভৈরবে টোল প্লাজার কাছে একটি পিকআপের সঙ্গে তাকে বহন করা গাড়িটির সংঘর্ষ হয়। […]

বিস্তারিত

হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খোলা রয়েছে—মার্কিন কর্মকর্তাদের এমন বক্তব্যকে ‘স্পষ্ট মিথ্যা’ বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালি খোলা রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের দেওয়া বক্তব্য ‘তেলের দাম নিয়ন্ত্রণ এবং নিজেদের ব্যর্থতা আড়াল করার উদ্দেশ্যেই’ দেওয়া হয়েছে। আরও বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের […]

বিস্তারিত

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২৪০০

নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় হওয়া আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৬৭৫-এ পৌঁছেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ২৪০০ জন। নেপাল-তিব্বত সীমান্তের কাছে সৃষ্ট এই দুর্যোগে ভোতে কোশি নদীর তীব্র স্রোত, কাদা ও ধ্বংসাবশেষ নদীর তীরবর্তী শহর ও গ্রামগুলোকে ভাসিয়ে নিয়ে গেছে। ঘরবাড়ি, যানবাহন, রাস্তাঘাট এবং একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে ১৫০০০-এর বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা […]

বিস্তারিত

বিশ্বব্যাংক: বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা, বাড়তে পারে দারিদ্র্য

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক সংঘাত ও সামরিক উত্তেজনার তীব্র নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে প্রাথমিক জ্বালানির দাম বৃদ্ধি, তীব্র গ্যাসসংকট এবং সরবরাহ ব্যবস্থার মারাত্মক বিঘ্ন ঘটার কারণে দেশের শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। একই সময়ে ইউরিয়া ও অন্যান্য সার উৎপাদনে স্থবিরতা দেখা দেওয়ায় কৃষিখাত বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি। উৎপাদন ও […]

বিস্তারিত

জুলাই শহীদ-গুমের শিকার পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র প্রদান

গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজকে (শনিবার) গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র প্রদান […]

বিস্তারিত

পাঁচ বছরে কোটি কর্মসংস্থানের আশা অর্থ উপদেষ্টার

আগামী পাঁচ বছরে দেশে এক কোটি কর্মসংস্থান তৈরির আশা দেখালেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এই কর্মসংস্থান হবে পিকেএসএফসহ আরও ২২টি ফাউন্ডেশনের মাধ্যমে। আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে সবগুলো ফাউন্ডেশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা ফাউন্ডেশনগুলোকে চাপ দিইনি। তারাই তাদের পরিকল্পনার কথা তুলে ধরেছে।’ তার ভাষ্য, […]

বিস্তারিত