স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আজ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। ওই দিন ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, হালনাগাদে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার বেড়েছে। সব মিলিয়ে ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৬ […]

বিস্তারিত

নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃত্যু বেড়ে ৯১৯, নিখোঁজ ৪৭৯৩

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯ হয়েছে। এ ঘটনায় নিখোঁজ মানুষের সংখ্যাও বেড়ে ৪ হাজার ৭৯৩ হয়েছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে বার্তা সংস্থা এএফপি আজ সোমবার এই তথ্য জানিয়েছে। আজ উদ্ধারকাজের ষষ্ঠ দিন চলছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ হিসাবে, দেশটিতে ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ এবং ৯০৩ জনের মৃত্যু […]

বিস্তারিত

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৩১ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ […]

বিস্তারিত

নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে

মূল্যস্ফীতি ও বাজেটের ওপর চাপ কমাতে দুই অর্থবছরে চার ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। আজ সোমবার (৩১ আগস্ট) অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে এসব সুপারিশ উপস্থাপনের কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতেই ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণের […]

বিস্তারিত

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গত ৬ মার্চ ২০২৫, বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু আছিয়া তার বোনের শ্বশুর মো. হিটু শেখ কর্তৃক ধর্ষণ ও নির্মম নির্যাতনের […]

বিস্তারিত

বিমা খাতে তীব্র অসন্তোষ এনবিআর চেয়ারম্যানের: শৃঙ্খলার তাগিদ

দেশের বিমা খাতের নানাবিধ অনিয়ম, পেশাদারত্বের ঘাটতি এবং সুশাসনের অভাব নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহকদের পাওনা অর্থ পরিশোধ না করা এবং চরম অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষের মধ্যে এই খাতটি নিয়ে মারাত্মক নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। খাতটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে […]

বিস্তারিত

২ কোটি টাকা পর্যন্ত টার্নওভারে কর ছাড় দেবে এনবিআর

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এক বড় ধরনের অর্থনৈতিক স্বস্তির খবর আসছে। যেসব ব্যবসা বা কোম্পানির বার্ষিক বিক্রি বা টার্নওভার ২ কোটি টাকা পর্যন্ত, তাদের আর বাধ্যতামূলক ন্যূনতম টার্নওভার কর দিতে হবে না। লাভ হোক বা লোকসান—প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ কর পরিশোধের যে দায় এতদিন উদ্যোক্তাদের ওপর ছিল, তা থেকে পুরোপুরি অব্যাহতির সিদ্ধান্ত নিতে […]

বিস্তারিত

এসএসসি ফেল শিক্ষার্থীদের নিয়ে নতুন পরিকল্পনা সরকারের

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষা খাতকে পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি জানান, এ লক্ষ্যে ২০২৮ সালের শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষাক্রমকে নতুন করে সাজানো হচ্ছে; অর্থাৎ […]

বিস্তারিত

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় আজ। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৫ আগস্ট শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর […]

বিস্তারিত

হামজাকে ডার্বির কাছ থেকে ‘ছিনতাই’ করছে শেফিল্ড!

ফুটবলের দলবদলে মাঝে মাঝে এমন ঘটনার দেখা মেলে। এক দলে নাম লেখানোর প্রক্রিয়া প্রায় চূড়ান্ত; ঠিক সেই মুহূর্তে ছোঁ মেরে নিয়ে যায় অন্য ক্লাব। যেটিকে খেলোয়াড় ছিনতাই বললে সবাই সহজে বোঝেন। এবার এমন অভিজ্ঞতা হতে যাচ্ছে হামজা চৌধুরীর। লেস্টার সিটি ছেড়ে ডার্বি কাউন্টিতে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের […]

বিস্তারিত