এ বছর শোবিজে সংসার ভাঙার খবর শোনা গেছে যাদের

  চলে যাচ্ছে ২০২৫। নানা হিসাব-নিকাশ শেষ করে শেষ হয়ে যাচ্ছে বছর। এই বছর বিশ্বজুড়ে শোবিজ অঙ্গনে ছিল অস্থিরতা। কাজ কমে যাওয়া যাওয়া, সিনেমা হল কমে যাওয়া, সামাজিকমাধ্যমে সাধারণের আসক্তি— নানা বিষয়ই ছিল আলোচনায়। কিন্তু এসবের বাইরেও ব্যক্তিগত জীবন চলে আসে সামনে। এ বছর দেশীয় শোবিজ অঙ্গনে যেমন বিয়ের খবর নানাভাবে আলোচিত তেমন আলোচনায় ছিল […]

বিস্তারিত

তুরস্কে আইএসের সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৯

  তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার বন্দুকযুদ্ধে তিন পুলিশ কর্মকর্তা ও ছয় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এর এক সপ্তাহ আগে বড়দিন ও নববর্ষ উদ্‌যাপনকে কেন্দ্র করে হামলার পরিকল্পনার অভিযোগে ১০০-এর বেশি সন্দেহভাজন আইএস সদস্য গ্রেপ্তারের পর এ ঘটনা ঘটল। স্বরাষ্ট্রমন্ত্রী আলী এরলিকায়া বলেন, মারমারা সাগরের তীরে ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভা শহরে একটি […]

বিস্তারিত

‘বেগম জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন’

  দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিতে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বেগম জিয়ার জন্য দোয়া করেন তিনি। ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় […]

বিস্তারিত

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর

  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খালেদা জিয়ার মৃত্যুর খবরটি আল জাজিরা, বিবিসি, রয়টার্স, এপি,দ্য ডন, এনডিটিভি এবং দ্য টাইমস অব ইন্ডিয়ার মতো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল […]

বিস্তারিত

ইউক্রেনীয় ড্রোন হামলায় পুতিনের বাসভবন লক্ষ্যবস্তু করার অভিযোগ

  একটি ইউক্রেনীয় ড্রোন হামলা সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনকে লক্ষ্যবস্তু করেছিল বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন। তবে এ দাবি কিয়েভ সঙ্গে সঙ্গে নাকচ করেছে। নভগোরোদ অঞ্চলে কথিত এই হামলার ফলে ‘রাশিয়ার আলোচনার অবস্থান পুনর্বিবেচনা করা হবে’ বলে চলমান শান্তি আলোচনার প্রসঙ্গে জানিয়েছেন সেরগেই ল্যাভরভ। তিনি বলেন, ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি, […]

বিস্তারিত

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

  তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’ তিনি বলেন, বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি […]

বিস্তারিত

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়া

  বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ, ঘটনাবহুল ও সংগ্রামী অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। দেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তিকালে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ১৯৪৫ সালের ১৫ আগস্ট […]

বিস্তারিত

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি

  আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতন্ত্রের মা, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী; মানুষের নাগরিক স্বাধীনতা, মানুষের বাক, ব্যক্তি স্বাধীনতা রক্ষার আপোষহীন […]

বিস্তারিত

সারাদেশে শীতের তীব্রতা অব্যাহত থাকবে

  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে অনেক এলাকায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া […]

বিস্তারিত

বেগম খালেদা জিয়া আর নেই

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তিকাল করেন। বিএনপি মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। দীর্ঘদিন ধরে তিনি হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। […]

বিস্তারিত