রুমিন ফারহানাসহ বিএনপির ৯ নেতা বহিষ্কার

  দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতদের তালিকায় আরও রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ […]

বিস্তারিত

অনলাইনে রিটার্ন দাখিল ৩০ লাখ ছাড়াল: এনবিআর

  চলতি ২০২৫–২৬ কর বছরে ৩০ লাখেরও বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনবিআর বলছে, ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর এটি কর প্রশাসনের ডিজিটাল রূপান্তরে বড় সাফল্য। গত […]

বিস্তারিত

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে

  বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, বেগম জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী […]

বিস্তারিত

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক প্রকাশ

  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ফেসবুক পেজে লেখা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক […]

বিস্তারিত

জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি : প্রধান উপদেষ্টা

  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তার জানাজা নামাজের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আজ আমাদের […]

বিস্তারিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিন সাধারণ ছুটি

  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে। আজ দুপুর ১২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী ও […]

বিস্তারিত

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকাল ১০টা ১৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন। পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের […]

বিস্তারিত

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন করা হবে যেখানে

  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তাকে […]

বিস্তারিত

বুধবার ব্যাংক বন্ধ থাকবে

  ব্যাংক হলিডে উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং কোনো লেনদেন হবে না। একই কারণে দেশের প্রধান দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—ও বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বরকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়। এই […]

বিস্তারিত

নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির

  বিপিএলে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের মন খারাপের কিছু নেই। তাদের জন্য খুশির সংবাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এক ক্রিকেট টুর্নামেন্ট চালু করেছে বিসিবি। টুর্নামেন্টের নাম দিয়েছে—সোনার বাংলা পাথওয়ে টি-২০ ক্রিকেট লিগ। টুর্নামেন্টটি মূলত আয়োজন করা হয়েছে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট বয়কট করা আট ক্লাবের ক্রিকেটারদের কথা মাথায় রেখে। তাদের সঙ্গে এই টুর্নামেন্টে […]

বিস্তারিত