দেশে রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল

  দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক অগ্রগতি এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৮৬ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার। বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ৩০ ডিসেম্বর পর্যন্ত […]

বিস্তারিত

২০২৫ সালে মব সন্ত্রাসে নিহত ১৯৭ জন: আসক

  ২০২৫ সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে মব সন্ত্রাসের শিকার হয়ে ১৯৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আগের বছর একই সময়ে মব সন্ত্রাসে অন্তত ১২৮ জনের মৃত্যু হয়েছিল। বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০২৫: আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে সংস্থাটি। […]

বিস্তারিত

তারেক রহমান-জয়শঙ্কর বৈঠক: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা

দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন অধ্যায় শুরুর আশা প্রকাশ করেছে বাংলাদেশ ও ভারত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় যোগ দিতে গতকাল বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন। এই সফরে তিনি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তিনি […]

বিস্তারিত

স্বামীর পাশে সমাহিত বেগম খালেদা জিয়া

  সাড়ে ৪৪ বছর আগে যেখানটায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছিল, সেই জিয়া উদ্যানে স্বামীর বাঁ পাশে শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিএনপি চেয়ারপারসনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। খালেদা জিয়ার কবরে সবার আগে নামেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান […]

বিস্তারিত

শরীর ফিট রাখতে উপবাস থাকা কি ভালো?

সম্প্রতি কিছু মানুষের মধ্যে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা উপবাস থাকার ট্রেন্ড দেখা যাচ্ছে। কারণ অনেক সেলিব্রিটি তাদের ফিটনেসের সময় এই বিষয়টির কথা উল্লেখ করেন। তবে ইন্টারমিটেন্ট ফাস্টিং সত্যিই উপকারী কি না, তা অনেকেই জানেন না। আর সে বিষয়ে জানাচ্ছেন লিভার বিশেষজ্ঞ ডা. শিবকুমার সারিন। ইন্টারমিটেন্ট ফাস্টিং কতটা উপকারী ডা. সারিন ইন্টারমিটেন্ট উপবাস নিয়ে ব্যাখ্যা করে বলেন, […]

বিস্তারিত

পাঁচটির বেশি সিম নয়, এমন নির্দেশনা নেই: অ্যামটব

  এক এনআইডিতে পাঁচটির বেশি সিম নেওয়া যাবে না-বিটিআরসি এমন কোনো নির্দেশনা দেয়নি বলে জানিয়েছে দেশের মোবাইল অপারেটরদের সংগঠন সোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অ্যামটব এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক কিছু গণমাধ্যমে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এনআইডি প্রতি সিম নিবন্ধনের সংখ্যা পাঁচটিতে কমানোর তথ্য প্রকাশিত হচ্ছে। এ খবর সঠিক […]

বিস্তারিত

বাণিজ্য মেলা পেছাল দুই দিন

  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছাচ্ছে দুই দিন। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর পর মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মঙ্গলবার মেলার উদ্বোধন ১ জানুয়ারির বদলে ৩ জানুয়ারি করার সিদ্ধান্ত নিয়েছে। বরাবরের মত ১ জানুয়ারি মেলা উদ্বোধনের দিন নির্ধারণ করা ছিল। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে ইপিবি বলেছে, খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের […]

বিস্তারিত

মায়ের পক্ষ থেকে ক্ষমা চেয়ে যা বললেন তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়েছেন তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মায়ের জানাজার আগমুহূর্তে দেয়া বক্তব্যে সবার কাছে ক্ষমা চান তিনি। তারেক রহমান বলেন, ‘আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আজকে এখানে যারা উপস্থিত […]

বিস্তারিত

আলোচিত ঘটনা ও স্মরণীয় অধ্যায়ে শেষ হলো আরেকটি বছর

  সংকট আর সংঘাত-সহিংসতায় আরও একটি বছর পার করল বিশ্ব। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা—২০২৫ সালে যুদ্ধ ও বর্বরতার সাক্ষী হয়েছে পৃথিবীর সব প্রান্ত। চরম মানবিক সংকট আর নৃশংসতার মধ্য দিয়ে আরও একটি বছর পার করেছে গাজাবাসী। ২০২৩ সালের ৭ অক্টোবর, ফিলিস্তিনিদের ওপর যে নারকীয় বর্বরতা শুরু হয়েছিল; তা অব্যাহত রয়েছে ২০২৫ সালেও। […]

বিস্তারিত

খালেদা জিয়াকে শেষ বিদায় জানাল লাখ লাখ মানুষ

  অকৃত্রিম ভালোবাসায় জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠা খালেদা জিয়াকে শেষ বিদায় জানাল লাখ লাখ মানুষ।অসীম অনন্ত লোকে পাড়ি জমানোর সময় কোটি মানুষের ভালোবাসা সঙ্গী করে নিয়ে গেলেন সাবেক এই প্রধানমন্ত্রী। জানাজায় অংশ নেওয়া বহু মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।অনেকে হাউমাউ করে কেঁদেছেন।কেউবা নিরবে চোখের পানি মুছেছেন।শোক সাগরে ভাসিয়ে দিয়ে অনন্ত পথের যাত্রী হয়েছেন খালেদা জিয়া। […]

বিস্তারিত