রাষ্ট্রপতির ক্ষমার্হ আদেশে শাস্তি মুক্ত এনবিআরের ২০ কর্মকর্তা

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংগঠিত নজিরবিহীন আন্দোলনের জেরে শাস্তির মুখে পড়া ২০ জন কর্মকর্তার সব ধরনের দণ্ডাদেশ বাতিল করেছেন রাষ্ট্রপতি। দীর্ঘ প্রশাসনিক ও আইনি টানাপোড়েন শেষে অভিযুক্ত কর্মকর্তারা নিজেদের ভুলের জন্য মার্জনা প্রার্থনা করে আবেদন জানালে রাষ্ট্রপতি তা মঞ্জুর করেন। এর পরিপ্রক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে শাস্তিমুক্তির এই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। […]

বিস্তারিত

ট্যাক্স রিটার্ন আয়-ব্যয়ের তথ্যে গরমিল পেলে ব্যবস্থা নেবে এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের কর ব্যবস্থাপনায় যুগান্তকারী ও আমূল পরিবর্তন আনার লক্ষ্যে বড় ধরনের এক সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে প্রচলিত কর রিটার্নে অসংগতি, প্রকৃত আয়-ব্যয় গোপন করা এবং কর ফাঁকির প্রবণতা বন্ধ করতে এনবিআর এবার প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় ব্যবস্থার ওপর জোর দিচ্ছে। আয়কর রিটার্নে ঘোষিত তথ্যের সাথে করদাতার বাস্তব জীবনযাত্রা, ব্যাংক লেনদেন […]

বিস্তারিত

দুই দিনের সফরে আজ নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটাই তার প্রথম সফর। রোববার (৬ সেপ্টেম্বর) সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া সংক্ষিপ্ত এই সফরে রাষ্ট্রপতি বাবা-মায়ের কবর জিয়ারত ও […]

বিস্তারিত

ব্যাংক রেজল্যুশন বিল পাসের সুপারিশ

জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ চূড়ান্ত পাসের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বিলটি প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে জাতীয় সংসদের মূল অধিবেশনে উত্থাপন ও পাসের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩য় বৈঠক। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুশফিকুর রহমান। বৈঠকে প্রস্তাবিত আইনটির বিভিন্ন […]

বিস্তারিত

তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে চিত্রনায়িকা শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। অভিনয় থেকে দূরে থাকলেও ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখেন এই অভিনেত্রী। এবার সিডনিতে জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়ে গেল তার।তাসকিন ও তার পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন শাবনূর। সেই বিশেষ মুহূর্তের […]

বিস্তারিত

একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা

ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্তের দীর্ঘদিনের লালিত এক স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে। ইতিহাসে প্রথমবারের মতো একই দলের জার্সি গায়ে জড়িয়ে মাঠ কাঁপাতে পারেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই মহাতারকা—লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে এক সুতোয় গাঁথার এই অবিশ্বাস্য উদ্যোগ নিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ।আর্জেন্টাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‌‘ওলগা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে […]

বিস্তারিত

যে কারণে যুক্তরাষ্ট্র থেকে সোনা সরিয়ে নিচ্ছে ইউরোপের একের পর এক দেশ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক (ডিএনবি)। সংস্থাটি জানায়, এই স্থানান্তরের মূল উদ্দেশ্য হলো ‘গুরুতর সংকট মোকাবেলায় নিজেদের আরো ভালোভাবে প্রস্তুত রাখা।’ খবর বিবিসি এই ৮৬ টন সোনা লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ‘ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে’ এই পদক্ষেপ […]

বিস্তারিত

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতিদের সংঘর্ষে নিহত ৬০

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারি বাহিনী ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের নিহত হয়েছেন ৬০ জনের বেশি। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এসব সংঘর্ষ হয়েছে। শনিবার দেশটির তিনটি পৃথক সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ঘণ্টার এই লড়াইয়ে সরকারি বাহিনীর ২৬ সদস্য ও ৩১ হুতি নিহত হয়েছেন। ইয়েমেনের একটি স্বাস্থ্য সূত্র জানিয়েছে, […]

বিস্তারিত

আমাদের আন্দোলন চলবে রাজপথে, জাতীয় সংসদে: জামায়াত আমির

সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ওষুধ এরই মধ্যে কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে।’ গতকাল শনিবার গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের উদ্বোধনী সমাবেশে জামায়াত আমির এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ […]

বিস্তারিত

সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেনকে (৬০) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ কর্মকর্তার ছেলে মো. আরিফ গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আমিনবাজার বড়দেশি গ্রামের জনতা হাউজিং এলাকায় এক অটোরিকশা চালককে দুর্বৃত্তরা মারধর করলে এর প্রতিবাদ করতে গিয়ে এ হামলার শিকার হন তিনি। মো. আলতাফ হোসেন ঢাকার মালিবাগে পুলিশের […]

বিস্তারিত