তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে চিত্রনায়িকা শাবনূর

বিনোদন স্পেশাল

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। অভিনয় থেকে দূরে থাকলেও ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখেন এই অভিনেত্রী।

এবার সিডনিতে জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়ে গেল তার।তাসকিন ও তার পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন শাবনূর। সেই বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

শাবনূর জানান, গতকাল সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে তাসকিন আহমেদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়।

প্রিয় ক্রিকেটারের সঙ্গে কাটানো সময়কে আনন্দময় অভিজ্ঞতা হিসেবেই উল্লেখ করেছেন তিনি।May be an image of smiling

তাসকিন ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়ে শাবনূর লিখেছেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’

শুধু আড্ডা ও পারিবারিক সময় কাটানো নয়, তাসকিনের ক্রিকেটীয় সাফল্যেরও প্রশংসা করেছেন শাবনূর।

জাতীয় দলের এই পেসারকে দেশের গর্ব উল্লেখ করে তিনি বলেন, ‘তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরো অনেক সাফল্য কামনা করি।’

শাবনূরের এই ভালোবাসায় সাড়া দিয়েছেন তাসকিনও। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূরের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘একটা সুন্দর সন্ধ্যা এবং বারবিকিউ রাত ছিল। আমাদের আতিথেয়তার জন্য শাবনূর আপু ও তাঁর পরিবারকে ধন্যবাদ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *