গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছে ব্যাংকগুলো

  ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ উল্লিখিত সংবিধান সংস্কার প্রস্তাবগুলোর ওপর আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশজুড়ে প্রচারণা শুরু করেছে ব্যাংকগুলো। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোর প্রতিটি শাখার সামনে এখন সংস্কারের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানো হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর মতিঝিল, দিলকুশা ও পল্টনসহ বিভিন্ন এলাকা […]

বিস্তারিত

‘না’ কে ‘হ্যাঁ’ করানোর চেষ্টা আইসিসির, যা বলল বিসিবি

  ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক তিক্ততা ক্রিকেটেও লেগেছে। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতন-পরবর্তী সমস্যাসংকুল সময়ের কশাঘাতে প্রতিবেশী ভারতের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক তিক্ততা স্পর্শ করেছে ক্রিকেটকেও। এই অনাবশ্যক ও অনভিপ্রেত অনুষঙ্গ ‘ভদ্রলোকের খেলা’ ক্রিকেটকে ফেলে দিয়েছে দুষ্টচক্রের ঘূর্ণিপাকে। যার সবচেয়ে বড় ক্ষত হয়ে দেখা দিয়েছে ভারতে কট্টরপন্থিদের মোস্তাফিজ-বিরোধিতা। বাংলাদেশ ও ভারতের মধ্যে […]

বিস্তারিত

বিয়ে করছেন জেফার-রাফসান!

  অনেকদিন ধরেই গুঞ্জন ছিল কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব প্রেম করছেন। যদিও কখনোই জনসমক্ষে বিষয়টি নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। এবার জানা গেলে, অবশেষে বুধবার (১৪ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন শোবিজের চর্চিত এই জুটি। এ সম্পর্কে দুজনের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বিয়ের জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। […]

বিস্তারিত

এআই ফিচার ‘হেল্প মি রাইট’ ব্যবহার করবেন যেভাবে

  ইমেইল লেখা অনেকের কাছেই সময়সাপেক্ষ ও ঝামেলার কাজ। সেই অভিজ্ঞতাকে আরও সহজ ও দ্রুত করতে জিমেইলে যুক্ত হয়েছে গুগলের নতুন এআই-ভিত্তিক ফিচার ‘হেল্প মি রাইট’। জেনারেটিভ এআই প্রযুক্তিতে তৈরি এই টুলের মাধ্যমে খুব সাধারণ একটি নির্দেশনা দিলেই মুহূর্তে পুরো ইমেইলের খসড়া তৈরি করা সম্ভব। শুধু নতুন ইমেইল লেখাই নয়, আগে থেকে লেখা কোনো খসড়াকে […]

বিস্তারিত

ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর ১ লাখের বেশি ভিসা বাতিল

  ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। অভিবাসন ইস্যুতে কড়াকড়ি নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বাতিল হওয়া ভিসাগুলোর মধ্যে প্রায় ৮ হাজার শিক্ষার্থী ও […]

বিস্তারিত

মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর দিল এনবিআর, কমবে দাম

  মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ মঙ্গলবার শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রজ্ঞাপনের বিষয়টি জানায়। এতে বলা হয়েছে, মোবাইল ফোনের মূল্য ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার উদ্দেশ্যে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে […]

বিস্তারিত

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

  সারা দেশে আগামী ৫ দিনের শীত নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা কখনো কমবে আবার কখনো বাড়তে পারে। সেই সঙ্গে কুয়াশার দাপট অব্যাহত থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে […]

বিস্তারিত

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি

  রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি […]

বিস্তারিত

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

  চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে বেনাপোল কাস্টম হাউসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১,০১৩ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের জুলাই–ডিসেম্বর সময়ে বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৪,১৩৩ কোটি টাকা, যা থেকে আদায় হয়েছে ৩,১২০ কোটি টাকা। মাসভিত্তিক হিসাবেও রাজস্ব পতনের ছবি স্পষ্ট। জুলাই মাসে লক্ষ্যমাত্রা […]

বিস্তারিত

প্রবাসীদের ই-রিটার্নে রেকর্ড সাড়া

  কর রিটার্ন দাখিল প্রক্রিয়ায় ডিজিটাল সেবার প্রতি ব্যাপক গ্রহণযোগ্যতা ও আস্থার প্রতিফলন দেখা যাচ্ছে চলতি করবর্ষে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ করবর্ষের জন্য অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলে করদাতাদের অংশগ্রহণ অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে। সোমবার সন্ধ্যা নাগাদ দেশ-বিদেশে বসবাসকারী মোট প্রায় ৩১ লাখ ৮৮ হাজার করদাতা ইতোমধ্যে তাদের রিটার্ন ইলেকট্রনিক পদ্ধতিতে […]

বিস্তারিত