দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন যে ২০ প্রার্থী

  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন প্রার্থীদের জন্য নমনীয় হলো নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে যারা টাকা জমা দিয়ে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ছেড়ে দেওয়ার আবেদন করেছেন তাদের সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে সংস্থাটি। রবিবার (১৮ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন করে ইসি। দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় থাকা ২৩ প্রার্থীর মধ্যে […]

বিস্তারিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের ভাগ্য চূড়ান্ত হবে বুধবার

  আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না? এই প্রশ্নের উত্তর আসছে। আগামী বুধবার (২১ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি। গত শনিবারের বৈঠকে বিসিবিকে এই কথা জানিয়েছেন আইসিসির প্রতিনিধিরা। বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে এসেছিলেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জিএম অ্যান্ড্রু এফগ্রেভ। আর ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব […]

বিস্তারিত

মানসিক ভারসাম্যহীন এ কোন নারী?

  উষ্কখুষ্ক চুল, ময়লায় ভেজা মুখ আর অযত্নে পরা পোশাক—এক নজরে দেখলে পথের ধারে বসে থাকা কোনো অসহায় নারীকেই মনে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঠিক এমন বিভ্রান্তিই তৈরি করেছিল। অনেকেই ভিডিওটি দেখে ধরে নিয়েছিলেন, এটি কোনো মানসিক ভারসাম্যহীন নারীর দৃশ্য। কিন্তু ভিডিওটি একটু এগোতেই ফ্রেমে হাজির হন অভিনেতা ফারহান আহমেদ জোভান। […]

বিস্তারিত

স্পেনে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ২১

  দক্ষিণ স্পেনে উচ্চগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৩০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। রবিবার দক্ষিণ স্পেনে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে অন্য একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষে দ্বিতীয় […]

বিস্তারিত

গাজা ‘বোর্ড অব পিস’-এ থাকছেন যারা

  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ-পরবর্তী গাজায় শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির লক্ষ্যে গঠিত তথাকথিত ‘বোর্ড অব পিস’ এবং সংশ্লিষ্ট কাঠামোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ করেছে। হোয়াইট হাউজ জানায়, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ বন্ধে ট্রাম্প একটি ২০ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন। এই বোর্ড সাময়িকভাবে গাজার শাসনব্যবস্থার তত্ত্বাবধান করবে এবং […]

বিস্তারিত

অ্যাকসেসরিজ খাত: ৫ বিলিয়ন ডলার রপ্তানির সম্ভাবনা

  বাংলাদেশের রপ্তানি বাজারে তৈরি পোশাকসহ অন্যান্য খাতের অ্যাকসেসরিজ শিল্প বড় সম্ভাবনাময় হিসেবে উঠে এসেছে। গত তিন বছরে খাতটির সরাসরি রপ্তানি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। স্টেকহোল্ডারদের মতে, বিদ্যমান নীতিগত বাধাগুলো সরালে আগামী তিন বছরের মধ্যে রপ্তানি ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)-এর তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় […]

বিস্তারিত

বিপিসির এলপিজি আমদানিতে সংকট কাটবে?

  দেশজুড়ে চলমান এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সংকটের মধ্যে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পেট্রোলিয়াম তরল জ্বালানি আমদানি, পরিশোধন ও বাজারজাতকরণে দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও এলপিজি খাতে এতদিন সরাসরি আমদানিতে ছিল না রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। বাজারে সরবরাহ ঘাটতি, মূল্য অস্থিতিশীলতা ও ভোক্তা ভোগান্তির প্রেক্ষাপটে বিপিসির এ উদ্যোগকে কেউ স্বাগত জানাচ্ছেন, আবার […]

বিস্তারিত

এ বছর হলিউড মাতাবে যেসব সিনেমা

সিনেমাপ্রেমীদের জন্য ২০২৬ সাল বছরটি হবে রঙিন ও আকর্ষণীয়।পরিচিত ফ্র্যাঞ্চাইজি, পরিবারের জন্য সিনেমা এবং উচ্চাকাঙ্ক্ষী পরিচালকদের কাজ থাকছে এবার। হরর প্রেমীদের জন্য রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’ এবং ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’র মতো সিনেমা। রোমান্সপ্রিয় দর্শকের জন্য আছে ‘ওদারিং হাইটস’ ও ‘সেন্স অ্যান্ড সেনসিবিলিটি’। ছোটরা উপভোগ করবে অ্যানিমেশন সিনেমার দীর্ঘ তালিকা। […]

বিস্তারিত

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা বোর্ড

  ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা এসএসসির ফরম পূরণের সুযোগ পাবে। ২৫ জানুয়ারি পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২৪ জানুয়ারি পর্যন্ত […]

বিস্তারিত

জানুয়ারি মাস থেকেই পে স্কেল কার্যকর, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত?

  অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতনকাঠামো প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। আগামী ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে এই কাঠামো পুরোপুরি কার্যকর হবে। কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকরের কথা বলা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জুলাই থেকে পুরো মাত্রায় বাস্তবায়ন হবে। গত […]

বিস্তারিত