প্রেস উইং: ২০২৫ সালে ৭১ ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পেয়েছে পুলিশ

২০২৫ সালে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সংশ্লিষ্ট মোট ৬৪৫টি ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৭১টি ঘটনায় ‘সাম্প্রদায়িক উপাদান’ পেয়েছে পুলিশ। এসব তথ্য যাচাইকৃত ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর), জেনারেল ডায়েরি (জিডি), চার্জশিট এবং সারা দেশের তদন্ত অগ্রগতির ভিত্তিতে পাওয়া গেছে। এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এক বছরে পুলিশের নথি পর্যালোচনায় […]

বিস্তারিত

শাকসু নির্বাচন স্থগিত

  সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। এসংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ আদালতে রিটের পক্ষে […]

বিস্তারিত

ফের মা হওয়ার গুঞ্জনে যা বললেন বুবলী

প্রথম সন্তান জন্মের পাঁচ বছর পার হতেই ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে ফের মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। শোবিজ অঙ্গনে যখন এ নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সাংবাদিকদের প্রশ্নের জবাবে রহস্যময় মন্তব্য করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে পরীর মতো লুকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক ও চলাফেরায় বেবিবাম্প স্পষ্টভাবে ক্যামেরাবন্দি […]

বিস্তারিত

৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

  ৩১ জানুয়ারি মধ্যে নিকটস্থ থানায় সব বৈধ অস্ত্র সমর্পণ করার নির্দেশ দিয়েছে সরকার। রোববার (১৮ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবেদা আফসারী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিকটস্থ থানায় বৈধ অস্ত্র সমর্পণ করতে […]

বিস্তারিত

ই-রিটার্নে নতুন স্বয়ংক্রিয় সুবিধা চালু, আমদানি আয়কর স্বয়ংক্রিয়ভাবে যোগ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা, প্রশাসনিক ভোগান্তি ও করদাতাদের হয়রানি কমাতে একটি যুগান্তকারী স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করেছে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে আমদানির সময় পরিশোধিত অগ্রিম আয়কর এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন সিস্টেমে কর ক্রেডিট হিসেবে যুক্ত হবে। ফলে করদাতাদের আর আলাদাভাবে কোনো তথ্য, কাগজপত্র বা প্রমাণ দাখিল করার প্রয়োজন পড়বে […]

বিস্তারিত

কারাগারে ভোটাধিকার, নিবন্ধনে অনাগ্রহ বন্দীর সংখ্যা বেশি

  দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিচ্ছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে বন্দিদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে এই উদ্যোগের পরও বন্দিদের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধনের আগ্রহ আশানুরূপ হয়নি। কারা-সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে মোট বন্দির সংখ্যা ৮৪ হাজার ৪০০ […]

বিস্তারিত

ইরানে বিক্ষোভে নিহত ৫ হাজার: রয়টার্স

  ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৫০০ জন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য। ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তার ভাষ্যমতে, বিক্ষোভের সময় ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজেরা নিরীহ ইরানিদের’ ওপর হত্যাকাণ্ড চালিয়েছিল। অর্থনৈতিক অসন্তোষ থেকে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। পরে সেখান থেকে সরকার পতনের […]

বিস্তারিত

আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ছাড়ালো ৩৭ শতাংশ

  ব্যাংকের মতোই হু হু করে বাড়ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ। গত সেপ্টেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০৮ কোটি টাকায়। খেলাপির এই হার খাতটির বিতরণ করা ঋণের ৩৭ দশমিক ১১ শতাংশ। সেপ্টেম্বরে খাতটির ঋণের পরিমাণ ছিল ৭৯ হাজার ২৫১ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা […]

বিস্তারিত

জেআইসিতে গুম-নির্যাতন: শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

  জেআইসি সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণ শুরু আজ। সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য পেশ করা হবে। অন্য সদস্যরা বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত […]

বিস্তারিত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

  বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর এক বনেদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা রসায়নবিদ মনসুর রহমান ও মা জাহানারা খাতুন রানী। পাঁচ ভাইয়ের মধ্যে জিয়াউর রহমান দ্বিতীয়। তাঁর ডাকনাম কমল। ১৯৫৩ সালে তিনি যোগ দেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে। মুক্তিযুদ্ধের অন্যতম […]

বিস্তারিত