মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

  বিশ্বব্যাপী মানবিক সংকট ক্রমশ গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (১৭ জুন) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মানবিক নীতি ও মূল্যবোধের […]

বিস্তারিত

‘সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা’

  ব্যক্তিগত পছন্দে ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় নিয়ে বিতর্কের শেষ নেই। কারও কাছে শীর্ষে থাকেন পেলে, কারও পছন্দ ডিয়েগো ম্যারাডোনা। আধুনিক ফুটবলে অনেকেই সেরার আসনে বসান লিওনেল মেসিকে, আবার অনেকে সমর্থন করেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। বিশেষ করে ব্রাজিলিয়ানদের কাছে পেলেই ফুটবলের সর্বোচ্চ মানদণ্ড। দেশটির সাবেক-বর্তমান অধিকাংশ খেলোয়াড়ও একই মত পোষণ করেন। তবে সেই প্রচলিত ধারার বাইরে […]

বিস্তারিত

আর্জেন্টিনার জয়ে যা বললেন শোবিজ তারকারা

  ২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম আলোচিত দল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে দলটির ৩–০ গোলের জয় ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। যা ছুয়ে গেছে শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদেরও। তাই তো প্রিয় দল আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও। মেসির বিজয়ে একাধিক ফেসবুক পোস্ট করেছেন নায়িকা পরীমনি। ম্যাজিকাল মেসি উল্লেখ করে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। […]

বিস্তারিত

সমঝোতা স্মারকে কে বেশি সুবিধা পেল – ইরান নাকি যুক্তরাষ্ট্র?

  যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন। সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে। […]

বিস্তারিত

‘পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ’

  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকারের একটি স্পষ্ট লঙ্ঘন। বুধবার (১৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। বাংলাদেশ ও ভারতের বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সম্মেলনে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে বলেও জানান […]

বিস্তারিত

চুক্তি সইয়ের সময় যা বললেন ট্রাম্প

দীর্ঘ দেন দরবারের পর অবশেষে ইরান যুদ্ধ বন্ধে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৭ জুন) রাতে ফ্রান্সের প্যারিসের কাছে প্যালেস অব ভার্সাইয়ে এক নৈশভোজ চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই চুক্তিপত্রে সই করেন। যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে সইয়ের সময় দীর্ঘ ও জটিল আলোচনার ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটি সহজ ছিল না।’ […]

বিস্তারিত

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর

  জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এর ফলে তারা সেখানে বৈধ হতে পারবেন অথবা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। বুধবার (১৭ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জর্ডানের বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর আওতায় কোনো অবৈধ শ্রমিক […]

বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন না প্রবাসীরা

  স্থানীয় সরকার নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ রাখছে না নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের খসড়া বিধিমালা ও আচরণবিধিতে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে এসব নির্বাচন দলীয় প্রতীক ছাড়া নির্দলীয় ভিত্তিতে আয়োজনের বিধানও বহাল রাখা হয়েছে। সিদ্ধান্তের ব্যাখ্যায় ইসি বলেছে, প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো, তা সংগ্রহ ও যাচাই করা এবং নির্ধারিত সময়ের মধ্যে […]

বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীরকে আনতে নথিপত্র তৈরি শুরু, ইন্টারপোলকে চিঠি

  সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রয়োজনীয় নথিপত্র তৈরি শুরু করেছে বাংলাদেশ। এ-সংক্রান্ত একটি চিঠি আন্তর্জাতিক পুলিশ সংস্থায় (ইন্টারপোল) পাঠানো হয়েছে। ইন্টারপোলের সঙ্গে যোগাযোগকারী বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল বুর‍্যোর (এনসিবি) পক্ষ থেকে গত সোমবার ওই চিঠি পাঠানো হয়। এদিকে দুদক সব ধরনের নথিপত্রসহ প্রত্যর্পণ প্রস্তাব গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা […]

বিস্তারিত

লেবাননে ইসরায়েলের হামলা, ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

  লেবাননে বারবার ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে, এমন অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এ ধরনের হামলা অব্যাহত থাকলে “কঠোর জবাব” দেওয়া হবে বলে সতর্ক করেছে তেহরান। ইরানের এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো, যখন […]

বিস্তারিত