সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

  মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। এর আগে বাংলাদেশ সময় বিকাল ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে করে বেইজিং ছাড়েন প্রধানমন্ত্রী। সঙ্গে আছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও অন্য সফরসঙ্গীরা। এদিকে, প্রধানমন্ত্রীকে স্বাগত […]

বিস্তারিত

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা থাকছে না

  আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব থাকলেও সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। ফলে চূড়ান্ত বাজেটে টিআইএন বাধ্যতামূলক রাখা হচ্ছে না। বাজেট ঘোষণার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়, কারণ টিআইএন থাকলে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক হয়ে যায়। এতে করযোগ্য আয় না […]

বিস্তারিত

গুগল ম্যাপে নিজের বাড়ির রাস্তা যোগ করবেন যেভাবে

  অনেক সময় নতুন তৈরি হওয়া সড়ক, আবাসিক এলাকার ভেতরের রাস্তা বা গ্রামের সংযোগপথ গুগল ম্যাপে দেখা যায় না। এতে বাসায় অতিথি আসা, অনলাইন ডেলিভারি, রাইড-শেয়ারিং বা জরুরি সেবা পেতে ভোগান্তিতে পড়তে হয়। তবে চাইলে ব্যবহারকারীরাই গুগল ম্যাপে নতুন রাস্তা যুক্ত করার প্রস্তাব দিতে পারেন। গুগল যাচাই-বাছাই শেষে তথ্য সঠিক হলে সেই রাস্তা ম্যাপে যুক্ত […]

বিস্তারিত

টিআইবি জরিপ: দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

  গণঅভ্যুত্থান পরবর্তী ২০২৫ সালে দেশের বিভিন্ন সেবাখাতে দুর্নীতি ও ঘুসের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জরিপে বলা হয়েছে, পাসপোর্ট, বিআরটিএ, বিচার-সংশ্লিষ্ট সেবা, আইনশৃঙ্খলা ও ভূমি—এই পাঁচ সংস্থাকে এই সময়ে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত। প্রতিষ্ঠানটির খানা জরিপে একই সঙ্গে সর্বোচ্চ গড় ঘুস গ্রহণকারী হিসেবে উঠে এসেছে পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা […]

বিস্তারিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিখোঁজ ৭ হাজারের বেশি মানুষ

  ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর রাজধানী কারাকাস এবং অন্যান্য শহর-গ্রামের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।  আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৭০০ জনকে।  এ ছাড়া সাত হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে একটি তালিকা প্রকাশ করেছে দেশটির বিরোধী নেতারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। […]

বিস্তারিত

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

  ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে চীনের ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ […]

বিস্তারিত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

  যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতা স্মারক সইয়ের পর প্রাণ ফিরছে হরমুজ প্রণালিতে। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম ৭৩ ডলারে নেমেছে। বাংলাদেশেও জ্বালানির নিম্নমুখী বাজার প্রত্যাশা করছেন খাত সংশ্লিষ্টরা। তবে বিশেষজ্ঞরা দেশে এই দাম কতটুকু কমবে এবং সাধারণ মানুষ সুফল পাবেন কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে […]

বিস্তারিত

লক্ষ্মীপুরে মা-মেয়েসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

  লক্ষ্মীপুরের রায়পুরে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টায় লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীরপাড়ে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লা জেলার হোমনা পৌরসভার […]

বিস্তারিত

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন

  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে […]

বিস্তারিত

লি কিয়াং-তারেক রহমান বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়

চীনের দালিয়ান প্রদেশে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বেইজিংয়ে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের। দালিয়ান থেকে বুলেট ট্রেনে যাত্রা করে স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে বেইজিং পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্টেশনের প্ল্যাটফর্মেই তাকে অভ্যর্থনা জানানো হয়। দেয়া হয় […]

বিস্তারিত