এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

খেলা

 

ম্যাচের ফল প্রত্যাশিতই। কিন্তু গোলসংখ্যা আসলে ফ্রান্সের দাপটকে পুরোপুরি তুলে ধরতে পারছে না।

খেলা দেখে থাকলে যে কেউ বলবেন, সুইডেনের কপাল ভালো যে আরো দুই-চারটি গোল খায়নি!

উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়েরা গোল পেলে ফ্রান্স সমর্থকদের মন ভরে যেত। তবে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ও ব্রাডলি বারকোলা যা করলেন, সেটাই বা কম কী!

সুইডেনকে ৩-০ গোলে গুঁড়িয়ে বিশ্বকাপের শেষ ষোলো পর্বে পৌঁছে গেল ফ্রান্স। জোড়া গোল করেছেন এমবাপ্পে। আরেক গোল বারকোলার।

মায়ের মৃত্যুশোক কাটিয়ে এ ম্যাচ দিয়েই ডাগ আউটে ফিরেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। এমবাপ্পেদের দাপুটে জয় দেশমের মুখে হাসি ফিরিয়েছে।

ফিলাডেলফিয়ায় আগামী শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্যারাগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। চমক দেখিয়ে কাল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করেছে প্যারাগুয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *