বাংলাদেশ-পাকিস্তান নিপাহ ভাইরাসের মিথ্যা তথ্য ছড়াচ্ছে, দাবি ভারতের

আন্তর্জাতিক স্লাইড

 

ভারতে নিপাহ ভাইরাসের কোনো প্রাদুর্ভাব নেই। তাই কলকাতা থেকে ম্যাচ সরানোর কোনো প্রশ্নই আসে না, জানিয়েছেন এক বিসিসিআই কর্মকর্তা। ক্রিকেটারদের সুরক্ষার বিষয়টি বিশেষভাবে নজর দেয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি। নিপাহ ভাইরাসের কারণে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ভারতে সফর করতে চাচ্ছে না এমন খবর ভিত্তিহীন। ভারতে বিশ্বকাপ আয়োজন বিঘ্নিত করতে পাকিস্তান ও বাংলাদেশ থেকে এমন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি তাদের।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র এক সংবাদে বলা হয়েছে, ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব গভীর ভাবে পর্যবেক্ষণ করছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। রোগটি বিশেষ ভাবে নজরে রাখার মূল কারণ যেকোনো সময় ছড়িয়ে পড়তে পারে এবং বিশ্বের দশটি মরনঘাতি রোগের মাঝে একটি। এমতাবস্থায় ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা ধরণের শঙ্কার কথা উঠলেও, তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আসছে ভারত থেকে।

সম্প্রতি বেশ কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে নিপাহ ভাইরাসের প্রার্দুভাবের মাঝে ভারত সফর করতে অসম্মতি জানিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর থেকে পাল্টা খবর প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম। বিভিন্ন প্ল্যাটফর্ম দাবি করছে, পাকিস্তান ও বাংলাদেশ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যার মাধ্যমে আতঙ্ক তৈরী করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভারত সফর করছে না বাংলাদেশ। যে কারণে বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছে টাইগারদের। রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে পাকিস্তানও যায় না ভারতে। তাই সম্প্রতি নিপাহ ভাইরাস নিয়ে হওয়া খবরের দায় বাংলাদেশ ও পাকিস্তানের উপর চাপাচ্ছে ভারত।

এমতাবস্থায় প্রশ্ন উঠছে যেহেতু ভারতের কলকাতা শহরে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব আছে। সেখান থেকে ম্যাচ সরিয়ে ফেলা হবে কিনা। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা। তিনি বলেন, কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নেয়ার মতো কোনো শঙ্কা নেই। পরিবেশ স্বাভাবিক ও নিরাপদ আছে। তবে সরকার বা রাজ্যকর্তারা ভিন্ন পরামর্শ না দেয়া পর্যন্ত পূর্ব পরিকল্পনা মতো খেলা চালিয়ে যাবো বিসিসিআই। এই মুহূর্তে নিপাহ ভাইরাসের ছড়িয়ে পড়ার কোনো ধরণের শঙ্কা নেই।

বিসিসিআই কর্তা শঙ্কার বিষয়টি উড়িয়ে দিলেও, ভারত সরকার ও বিশ্বস্বাস্থ্য সংস্থা বিষয়টি হালকা ভাবে নিচ্ছে না। স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিপাহ ভাইরাস সংক্রান্ত বিষয়টি রাষ্ট্র ও রাজ্যের পক্ষ থেকে বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পর্যবেক্ষণ, ল্যাব টেস্ট এবং মাঠ পর্যায়ে অনুসন্ধান বাড়ানো হয়েছে। পরিস্থিতি সার্বক্ষনিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্বাস্থ্য সেবার বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে।

এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এমন পরিস্থিতির মাঝে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ভারতে সফর করে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *