প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি স্লাইড

প্রবাসীদের জন্য ব্যাংকিং সুবিধা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) পরিচালনার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় প্রবাসীরা বিদেশ থেকে পাঠানো অর্থ জমা রাখা, দেশে ব্যয় ও বিনিয়োগসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাবেন।

নতুন ব্যবস্থায় যেসব সুবিধা পাওয়া যাবে:

একাধিক ব্যাংকে হিসাব খোলার সুযোগ: অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও এনআরসিটিএ হিসাব খোলা যাবে।

তিন ধরনের হিসাব: প্রবাসীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সঞ্চয়ী, চলতি ও মেয়াদি হিসাব খোলার সুযোগ পাবেন।

বিদেশ থেকে অর্থ জমা: ব্যাংক, এক্সচেঞ্জ হাউস এবং মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো অর্থ এ হিসাবে জমা করা যাবে। পাশাপাশি নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাব থেকে স্থানান্তর করা অর্থও জমা রাখা যাবে।

দেশে অর্থ ব্যয় ও বিনিয়োগ: এ হিসাবে থাকা অর্থ দিয়ে দেশে খরচ মেটানো, অন্য হিসাবে টাকা স্থানান্তর এবং অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে।

জমা অর্থের বিপরীতে ঋণ: এ হিসাবে জমা অর্থ জামানত হিসেবে রেখে ঋণ নেয়ার সুযোগ থাকবে।

বিদেশে অর্থ পাঠানো: হিসাবের মূল অর্থ এবং এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফা বিদেশে পাঠানো যাবে।

অনলাইন ব্যাংকিং সুবিধা: ব্যাংকগুলো প্রবাসীদের জন্য অনলাইনে হিসাব খোলা ও ই-ব্যাংকিং সেবা দেয়ার সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *