২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

স্বাস্থ্য স্লাইড

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৩ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৮৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৮৪ হাজার ৬৩২ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০০ জন, গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৯৫১ জন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৩ হাজার ১৫৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *