সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

জাতীয় স্লাইড

‘অসদাচরণ ও পলায়নের’ অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বাকি চার কর্মকর্তা হলেন– সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক উপকমিশনার রাজীব দাস, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দু্ই কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

সোমবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সাবেক এসপি আসাদুজ্জামান রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত ছিলেন। তিনি ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সাবেক এসপি মোহাম্মদ ছানোয়ার হোসেন ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সাবেক এসপি আরিফুর রহমান মণ্ডলও ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ডিএমপিতে সংযুক্ত সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাজীব দাস ২০২৪ সালের ২ নভেম্বর থেকে এবং রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম ২০২৪ সালের ৪ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সিলেটের এপিবিএন ৭-এর অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ২০২৫ সালের ১২ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বিভাগীয় কার্যক্রমের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *