এক মাসে ইউক্রেনের ৩৮ হাজারের বেশি যোদ্ধা হতাহত

আন্তর্জাতিক স্পেশাল

 

ইউক্রেনে সদ্য সমাপ্ত জুন মাসে ৩৮ হাজার ৩২৫ জন সেনা সদস্য ও বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস নিউজের এক প্রতিবেদনে এ দাবি করেছেন রুশ সামরিক বিশ্লেষক আন্দ্রেই মারোচকো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারে মারোচকো বলেন, ‘শত্রুপক্ষের জনবল ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে ৩৮ হাজার ৩২৫ জনে, যার মধ্যে ইউক্রেনীয় সেনা সদস্য ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা রয়েছেন। এ সংখ্যা মে মাসের তুলনায় ৭ হাজার ১৮০ জন বেশি।’

তিনি দাবি করেন, ইউক্রেনীয় সেনাবাহিনীতে পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং দ্রুত সেনাদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর কারণে হতাহতের ঝুঁকি বেড়েছে।

হতাহতের এই সংখ্যা নবগঠিত মানববিহীন যুদ্ধব্যবস্থা রুশ বাহিনীর কার্যকারিতা তুলে ধরে তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রেই জোরপূর্বক লোকজনকে সেনাবাহিনীতে নিয়োগ দিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে সম্মুখসারিতে পাঠানো হচ্ছে।

মারোচকো আরো দাবি করেন, জুন মাসে রুশ বাহিনী ইউক্রেনের ১৬ হাজার ৩০০টি ড্রোন, ১২টি ট্যাংক, ৯টি বহুনল রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, ২৭০টি ফিল্ড আর্টিলারি, ১৫৫টি ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ও রাডার এবং বিভিন্ন ধরনের প্রায় ২ হাজার ৪০০টি সামরিক যান ধ্বংস করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *