সুদানে আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নিহত

আন্তর্জাতিক স্লাইড

সুদানের উত্তর কর্দোফান রাজ্যের উম্ম বদর এলাকায় র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর হামলায় ২৫ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।

আজ শনিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই এলাকায় আরএসএফ সদস্যদের বেসামরিক নাগরিকদের হত্যা করতে দেখা গেছে।

নিহতদের সুদানি সেনাবাহিনীর সমর্থক হিসেবে অভিযুক্ত করা হয়েছিল বলেও জানানো হয়।

সংগঠনটির দাবি, হামলায় জাতিগত বিদ্বেষের বিষয়টি জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তারা বলেছে, বেসামরিক নাগরিকদের বেআইনিভাবে হত্যা আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।

ঘটনার স্বাধীন তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আরএসএফ এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এদিকে উত্তর কর্দোফানের বিভিন্ন এলাকায় সুদানি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ চলছে। সেনাবাহিনী সম্প্রতি উত্তর কর্দোফানের বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।

২০২৩ সাল থেকে সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলা সংঘাতে হাজার হাজার মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাবে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *