৩৫ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক স্লাইড

 

গত মাসে পুনর্বহাল করা ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর রাখতে অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সর্বশেষ হালনাগাদে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

সেন্টকম দাবি করেছে, এখন পর্যন্ত তাদের বাহিনী ৩৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে, দুটি জাহাজ অচল করে দিয়েছে এবং আরো দুটি জাহাজে তল্লাশি চালিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে।

তবে কোন জাহাজগুলোকে লক্ষ্য করা হয়েছে, কী কারণে সেগুলোর গতিপথ পরিবর্তন বা অচল করা হয়েছে, কিংবা এসব অভিযানের স্থান ও সময় সম্পর্কে সেন্টকম বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *