কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

দেশজুড়ে স্লাইড

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় আগুন লেগে পুড়ে যাওয়া গ্যাসলাইট তৈরির টিনশেড কারখানা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ৪টা ৪৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এনে এসব মরদেহ উদ্ধার করা হয়।

Keraniganj

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, দুপুর সোয়া ১টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুন নিয়ন্ত্রণের পর এ পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা নারী নাকি পুরুষ; তা বোঝা যাচ্ছে না। অনুসন্ধান করা হচ্ছে।

Keraniganj 2

এর আগে, দুপুর সোয়া ১টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থার সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, টিনশেড কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে সাতটি করা হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি নিয়ন্ত্রণ কক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *