‘আসিয়ান কাপে চমকে দেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের’

  একদিন আগেই সুখবরটা পেয়েছে বাংলাদেশ। ভারত নাম প্রত্যাহার করায় ফিফা আসিয়ান কাপে খেলার আমন্ত্রণ আসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে। প্রথমবার হতে যাওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে বলে জানা গেছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে দুই থেকে চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে প্রতিটি দেশ। বাফুফে চেয়েছিল এই সময়ে অন্তত তিনটি ম্যাচ খেলার। ফিফা আসিয়ান কাপে […]

বিস্তারিত

চালকের আসনে থেকে লাঞ্চে বাংলাদেশ

  ডারউইন টেস্টের চতুর্থ দিনে মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারানোর সোনালী স্বপ্ন দেখছিল বাংলাদেশ। দিনের প্রথম দেড় ঘণ্টায় অফস্পিনের মায়াজালে একে একে স্বাগতিকদের তিন ব্যাটারকে সাজঘরে পাঠান এই টাইগার অলরাউন্ডার। তবে একপ্রান্ত আগলে রাখা ক্যামেরন গ্রিন এবং মিচেল স্টার্কের দায়িত্বশীল ব্যাটিং জুটিতে শেষ পর্যন্ত ইনিংস পরাজয় এড়িয়ে দ্বিতীয় ইনিংসে লিড […]

বিস্তারিত

হাসান মাহমুদের ফাইফার, ১৯৮ রানে থামল অস্ট্রেলিয়া

  স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশের পেস ইউনিট। পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ১৯৮ রানেই অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ম্যাচের শুরু থেকেই অজি ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশের পেসাররা। তাদের নিয়ন্ত্রিত ও ধারালো বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন স্বাগতিকরা। এর মধ্যে সবচেয়ে […]

বিস্তারিত

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজে দেখা যেতে পারে যেসব রেকর্ড

  দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ২০০৩ সালের পর দেশটিতে আর কোনো টেস্ট ম্যাচ খেলা হয়নি টাইগারদের। সেই দীর্ঘ বিরতি শেষে আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। […]

বিস্তারিত

ট্রাভিস হেডকে আটকানোর পরিকল্পনা জানালেন তাসকিন

  দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট। নিজেদের কন্ডিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই বরাবরই কঠিন, তার ওপর সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ট্রাভিস হেডকে নিয়ে বাড়তি চিন্তা রয়েছে বাংলাদেশের। টেস্ট ক্রিকেটেও অস্ট্রেলিয়ার এই ব্যাটার বেশ কার্যকর। বাংলাদেশের বোলিং আক্রমণে এবার বড় […]

বিস্তারিত

চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

  লিওনেল মেসি গভীর শোক নিয়ে আর্জেন্টিনায় ফিরে এসেছিলেন গতকাল। তিনি বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে দেশে ফেরেন। হোর্হে মেসি লিওর পুরো ক্যারিয়ারে তার বাবা এবং এজেন্ট ছিলেন। আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসি ইন্টার মিয়ামির ক্যাম্প ছেড়ে রোজারিওতে ছুটে যান। সেখানে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে তিনি বাবাকে বিদায় জানান। কড়া নিরাপত্তার মধ্যে আত্মীয় ও […]

বিস্তারিত

যে সমীকরণে ফাইনালে খেলতে পারে বাংলাদেশ

  টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ইতোমধ্যে ৪ টেস্টে খেলে ৫৮.৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। টাইগারদের সামনে এখনো ৮টি টেস্ট বাকি আছে। এর মধ্যে চারটি দেশের বাইরে—অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর ঘরের মাঠে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে। ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। চলতি […]

বিস্তারিত

টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক এখন জস বাটলার

  টি-টোয়েন্টিতে ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার জস বাটলার। ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডকে পেছনে ফেলে এই সংস্কণের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বাটলার। গতকাল রাতে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে ওয়েলশ ফায়ারের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাটলার এই কীর্তি গড়েন। ম্যাচে মাত্র ২০ বলে অপরাজিত ৫১ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি। মারেন […]

বিস্তারিত

মাদ্রিদের দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি, দিলেন ৮০ হাজার ইউরো

  স্পেনের রাজধানী মাদ্রিদে সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনে ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা) অনুদান দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আইয়ুসো তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এ মানবিক উদ্যোগের জন্য তিনি মেসিকে ধন্যবাদ জানান। আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ইএসপিএনের এক […]

বিস্তারিত

শতবর্ষী কমনওয়েলথ গেমস কখন ও কোথায়

  অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্বের মধ্যে দিয়ে গতকাল গ্লাসগো কমনওয়েলথ গেমসের পর্দা নেমেছে। ৪ বছর পর পর হওয়া টুর্নামেন্টটিতে ৭০টি স্বর্ণপদক জিতেছে তারা। সব মিলিয়ে তাদের নামের পাশে পদক সংখ্যা ১৭১। আর কোনো দেশই ১১০ পদকের ঘর পার করতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ১১০টি পদক জিতেছে ইংল্যান্ড। তাদের নামের পাশে সোনার পদক ২৯টি। স্কটল্যান্ডে হওয়া ১১ দিনব্যাপী জাকজমকপূর্ণ […]

বিস্তারিত