টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক এখন জস বাটলার

খেলা স্পেশাল

 

টি-টোয়েন্টিতে ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার জস বাটলার। ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডকে পেছনে ফেলে এই সংস্কণের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বাটলার।

গতকাল রাতে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে ওয়েলশ ফায়ারের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাটলার এই কীর্তি গড়েন। ম্যাচে মাত্র ২০ বলে অপরাজিত ৫১ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি। মারেন ২টি চার ও ৬টি ছক্কা।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৬৬৩ ইনিংস খেলে পোলার্ড করেছেন ১৪৮০৩ রান।

বাটলার কাল খেলতে নেমেছিলেন ১৮৭৮২ রান নিয়ে। অর্থাৎ, পোলার্ডকে ছাড়িয়ে যেতে তার দরকার ছিল ২২ রান। সেখানে তিনি করেছেন ৫১।

বর্তমানে বাটলারের রান ১৪৮৩৩।

৪৯২ ইনিংস ব্যাটিং করে চূড়ায় উঠে গেলেন এই ইংলিশ তারকা। পোলার্ডের চেয়ে ১৭১ ইনিংস কম খেলতে হয়েছে তাকে।

এর আগে দীর্ঘদিন টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের আরেক কিংবদন্তি ক্রিস গেইল। পরে তাকে পেছনে ফেলেছিলেন পোলার্ড। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন বাটলার।

বাটলারের টি-টোয়েন্টি ক্যারিয়ারে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ১০৬টি ফিফটি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এই অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

৩৫ বছর বয়সী বাটলার ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেছেন ৪২১২ রান। আইপিএল, এসএ২০, দ্য হান্ড্রেডসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত রান করে গেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *