কেকেআরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তাব, যা জানালেন মোস্তাফিজ

  আইপিএল ২০২৬ থেকে হঠাৎ বাদ পড়া নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ পেয়েও তিনি তা নেননি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। সম্প্রতি ‘নন-স্পোর্টিং’ কারণে মোস্তাফিজকে কেকেআরের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। তার সঙ্গে থাকা ৯ কোটি ২০ লাখ রুপির চুক্তিও বাতিল হয়। […]

বিস্তারিত

মুক্তির আগেই আইএমডিবিতে শীর্ষে শাহরুখের ‘কিং’

  নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা ভারতীয় ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রে রয়েছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। মুক্তির আগেই জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি। আইএমডিবি থেকে জানানো হয়েছে, বৈশ্বিক দর্শকদের প্রকৃত আগ্রহ ও অনুসন্ধানের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। প্রতি […]

বিস্তারিত

‘আপনাদের কিছু না কিছু বলতেই হবে’

  হালের ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি তিনি ফেসবুক লাইভে এক অনুরাগীর অযাচিত পরামর্শের কড়া জবাব দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। তবে বিষয়টিতে অধিকাংশ ভক্ত-অনুসারীরা অভিনেত্রীর পক্ষই নিয়েছেন। সম্প্রতি হিমির এক ফেসবুক লাইভে মন্তব্যের ঘরে একজন অনুসারী লেখেন, ‘চোখে মেকআপ না করলে আপনাকে আরও ভালো লাগত। ’এমন অপ্রয়োজনীয় পরামর্শে বেশ বিরক্ত হন অভিনেত্রী। সেটা […]

বিস্তারিত

অনলাইন জুয়া: বর্তমান সময়ের নীরব ঘাতক

  তরুণ ও যুব সমাজে নেশাজাতীয় দ্রব্য গ্রহণের আসক্তির পাশাপাশি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে সময়ের নীরব ঘাতক—অনলাইন জুয়া। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত এর বিস্তার এখন মহামারির রূপ নিয়েছে। মোবাইল ফোন ও ইন্টারনেট সহজলভ্য হওয়ায় এই জুয়ার থাবা সমাজের প্রায় সব স্তরে ছড়িয়ে পড়েছে। অথচ এই ভয়াবহ সামাজিক ব্যাধি প্রতিরোধে সরকারি ও […]

বিস্তারিত

নির্বাচনে কতটি আসনে লড়বে জামায়াত ইসলামী?

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০টি দল নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে। যদিও এর নাম দেওয়া হয়েছে ‘১১–দলীয় নির্বাচনী ঐক‍্য’। তবে এই উদ্যোগে শুরু থেকে যুক্ত থাকা ইসলামী আন্দোলনের সঙ্গে বৃহস্পতিবার রাত পর্যন্ত সমঝোতা হয়নি। দলটির জন্য ৪৭টি আসন ফাঁকা রেখে বাকি ২৫৩ আসেন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯ […]

বিস্তারিত

আবারও একসঙ্গে বলিউডের তিন খান!

  দীর্ঘদিন পর আবার এক বিন্দুতে মিলিত হচ্ছেন বলিউডের মেরুদণ্ড হিসেবে পরিচিত শাহরুখ, সালমান ও আমির। অবশ্য এক সিনেমায় কাজ করছেন না তারা! ২০১৮ সালের পর ফের ২০২৬ সালে তিন খানই বলিউডের রুপালি পর্দায় তাদের সিনেমা নিয়ে হাজির হবেন। তিন জনই ষাটের কোটায় পা রাখলেও তাদের নিয়ে দর্শকের উন্মাদনা যেন এখনো সেই আগের মতোই আছে। […]

বিস্তারিত

মধ্যরাতে সমাধান, মাঠে ফিরছে ক্রিকেট

  মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বাইশ গজের চারপাশে একা একা উদ্দেশ্যহীনভাবে পায়চারি করছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। গতকাল দুপুরে যখনকার ঘটনা এটি, ততক্ষণে ক্রিকেটারদের বর্জনের ডাকে বাংলাদেশের ক্রিকেট রীতিমতো অচল হয়ে পড়েছে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলোয়াড়রা এমনই অটল ছিলেন যে বিপিএলের দুপুর ১টার ম্যাচ […]

বিস্তারিত

ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন যেভাবে ব্যবহার করতে পারেন

  ত্বকের সুরক্ষায় অনেকেই সানস্ক্রিন ব্যবহার করে থাকে।  যদিও মেয়েদের তুলনায় ছেলেরা এর ব্যবহার কিছুটা কমই করে থাকে।  কিন্তু ত্বকের যত্নে সানস্ক্রিনের গুরুত্ব অপরিহার্য।  শীতকাল হোক বা গরমকাল, রোদকে উপেক্ষা করে দৈনন্দিন কাজে বাইরে বের হতেই হয়।  শরীর চাঙ্গা রাখতে বাড়ি থেকে বের হওয়ার সময়ে ব্যাগে পানির বোতল, ছাতা, রুমাল, সানগ্লাস রাখতেই হবে। অনেকেই চিকিৎসকের […]

বিস্তারিত

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা কোয়াবের

  একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। সবশেষ আজ বুধবার করলেন ক্রিকেটারদের বেতন প্রসঙ্গে। যে কারণে আগামীকাল বিপিএল ম্যাচ শুরুর আগে এই পরিচালক যদি পদত্যাগ না করেন, তাহলে সব ধরণের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে কোয়াব। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে […]

বিস্তারিত

যেসব কারণে গ্রিনল্যান্ড দ্বীপটি পেতে মরিয়া ট্রাম্প

  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে তার অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে বিশ্বের বৃহত্তম এই দ্বীপটি দখলের জন্য প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিতও দিয়েছেন তিনি।  ট্রাম্প সাফ জানিয়েছেন, তিনি হয় ‘সহজ পথে’ নয়তো ‘কঠিন পথে’ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চান। ওয়াশিংটনের এই মারমুখী অবস্থানে ডেনমার্কসহ ইউরোপীয় মিত্রদের মধ্যে […]

বিস্তারিত