সাকিবের মাগুরার বাড়িতে চলছে সংস্কার, দেশে ফেরা নিয়ে জল্পনা

  টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়ার পর টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফেরানো নিয়ে কথা বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে সাকিব ফিট থাকলে দলে বিবেচনায় নেওয়া হবে বলে এক সংবাদ সম্মেলনে জানায় বিসিবি। এরপরই সাকিবের মাগুরার বাড়ির এক ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মাগুরা শহরের সাহা পাড়ায় সাকিব আল হাসানের বাড়িতে চলছে […]

বিস্তারিত

দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন অরিজিৎ সিং

  দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন ভারতের বিখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিং। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার এক পোস্টে তিনি এমন ঘোষণাই দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি ভক্ত-অনুরাগীদের ধন্যবাদ জানান। তিনি আর কোনো নতুন কাজ গ্রহণ করবেন না বলেও জানান। অরিজিৎ সিং তার পোস্টে লেখেন : ‘নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে যে অগাধ ভালোবাসা […]

বিস্তারিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষ নিতে পারবেন না

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটে সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী কোনো পক্ষ নিতে পারবেন না। তাঁরা যদি ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর  পক্ষে প্রচার চালান সেটি হবে দণ্ডনীয় অপরাধ। গতকাল মঙ্গলবার দুজন নির্বাচন কমিশনার গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এবং গণভোট অধ্যাদেশের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও ধারা  উল্লেখ করে জানিয়েছেন, শুধু ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন, তাঁরা ছাড়াও যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী […]

বিস্তারিত

সাইবার ঝুঁকিতে আছে তারবিহীন অডিও ডিভাইসও

  আজকাল প্রায় সবাই তারবিহীন হেডফোন, ইয়ারবাড বা ব্লুটুথ স্পিকার ব্যবহার করেন। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই ছোট ডিভাইসগুলো সাইবার হামলার জন্য পথ খুলে দিতে পারে। গুগলের জনপ্রিয় ‘ফাস্ট পেয়ার’ প্রযুক্তির নিরাপত্তা দুর্বলতার কারণে কিছু তারবিহীন অডিও ডিভাইস হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে আছে। বেলজিয়ামের কেইউ ল্যুভেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, ফাস্ট পেয়ারের ত্রুটি […]

বিস্তারিত

‘যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ’

কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বরাবরই সরব চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজে বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন তিনি। গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া এসব ছবিতে অপুকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। ছবি প্রকাশের পরপরই পোস্টটি ভরে ওঠে নানা প্রতিক্রিয়ায়। কেউ লিখেছেন, ‘আমি তো দেখে ফিদা, এককথায় অসাধারণ’।তবে শুধু ছবিই […]

বিস্তারিত

বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

  আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বাংলাদেশ দলকে টুর্নামেন্টে না রাখার পাশাপাশি দেশের ক্রীড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনও বাতিল করেছে। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৬ জানুয়ারি) আইসিসির পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকদের জানানো হয়, তারা ভারত বা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ […]

বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে যেসব সংস্কার হয়েছে

  অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব ব্যবস্থাপনায় একাধিক কাঠামোগত, নীতিগত ও প্রযুক্তিনির্ভর সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেছে। রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি কর ব্যবস্থাকে স্বচ্ছ, আধুনিক, জবাবদিহিমূলক ও করদাতাবান্ধব করার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই এর ইতিবাচক প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে বলে এনবিআর সূত্রে জানা গেছে। এনবিআরের অন্যতম বড় সংস্কার […]

বিস্তারিত

এবার বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

  একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন একাধিক নাটকে। এর বাইরে বিজ্ঞাপন, এমনকি ওয়েবেও জুটি হয়েছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তবে ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর দুজনেই আলাদাভাবে বড় পর্দায় অভিষেক করলেও, এতদিন সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা যায়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন নিশো ও মেহজাবীন। তাঁরা […]

বিস্তারিত

জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সাকিব: বিসিবি

  সাকিব আল হাসান নামটা শুধু একজন ক্রিকেটারের নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক আবেগ, এক আস্থা, এক গর্বের প্রতীক। অনেক দিন ধরেই ভক্তরা অপেক্ষায় ছিলেন, আবার কবে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। অবশেষে সেই অপেক্ষার অবসান হওয়ার ইঙ্গিত দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার পথ খুলে দেওয়ার সিদ্ধান্ত […]

বিস্তারিত

রাজধানীতে ভোটার ৮৫ লাখ, নারী বেশি যে আসনে

  এবার ঢাকার ২০টি আসনে মোট ভোটার প্রায় ৮৫ লাখ (৮৪ লাখ ৭৪ হাজার ৯৮৫ জন)। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ লাখ ৫১ হাজার ৪৫০ জন এবং নারী ভোটার ৪১ লাখ ২৩ হাজার ৪২১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১১৪ জন। ঢাকার ২০টি আসনের মধ্যে সব থেকে বেশি ভোটার ঢাকা-১৯ আসনে। এ আসনে মোট […]

বিস্তারিত